হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় বিজিবির হাতে দুই যুবক গ্রেফতার: ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২:১০ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় বিজিবি অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
.
গ্রেফতারকৃতরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামের জাহেদ আলমের ছেলে মোহাম্মদ শাকিল(১৯) ও আঞ্জুমান পাড়া গ্রামের সামসুল আলমের ছেলে মোঃ শামীমুল ইসলাম (২০)।

বুধবার সকালে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার বিকালে এ অভিযান চালানো হয়।

বিজিবি সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে টেকনাফের উনচিপ্রাং এলাকা থেকে উখিয়ার পালংখালীগামী একটি মোটরসাইকেল হোয়াইক্যং বিওপি’র চেকপোস্টের নিকটে এলে, বিজিবির টহল দল তা থামিয়ে তল্লাশি চালায়।
তল্লাশির সময় মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী মোহাম্মদ শাকিলের প্যান্টের বাম পকেটে টিস্যুতে মোড়ানো একটি নীল বায়ুরোধী প্যাকেট থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, উক্ত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল। তল্লাশিতে মোটরসাইকেল থেকে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন,মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবি’র গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন

ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের আগুন জ্বলতে পারে আরও ৭ দিন!

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।তিনি আরও বলেন,বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান দমনেও সমানভাবে তৎপর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় বিজিবির হাতে দুই যুবক গ্রেফতার: ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় বিজিবির হাতে দুই যুবক গ্রেফতার: ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২:১০ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় বিজিবি অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটর সাইকেল জব্দ করা হয়। . গ্রেফতারকৃতরা হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামের জাহেদ আলমের ছেলে মোহাম্মদ শাকিল(১৯) ও আঞ্জুমান পাড়া গ্রামের সামসুল আলমের ছেলে মোঃ শামীমুল ইসলাম (২০)। বুধবার সকালে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার বিকালে এ অভিযান চালানো হয়। বিজিবি সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে টেকনাফের উনচিপ্রাং এলাকা থেকে উখিয়ার পালংখালীগামী একটি মোটরসাইকেল হোয়াইক্যং বিওপি’র চেকপোস্টের নিকটে এলে, বিজিবির টহল দল তা থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী মোহাম্মদ শাকিলের প্যান্টের বাম পকেটে টিস্যুতে মোড়ানো একটি নীল বায়ুরোধী প্যাকেট থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, উক্ত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল। তল্লাশিতে মোটরসাইকেল থেকে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি। ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন,মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবি’র গোয়েন্দা নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।তিনি আরও বলেন,বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান দমনেও সমানভাবে তৎপর। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×