কক্সবাজারের উখিয়ার বালুখালীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও সাতটি গুলিসহ আরসার এক সক্রিয় ক্যাম্প কমান্ডারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এ অভিযান চালানো হয়।গ্রেপ্তারকৃত হলেন উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৭ ব্লকের বাসিন্দা আব্দু শুক্কুরের ছেলে বেলাল।ব্যাটালিয়নটির দাবি, তিনি আরসার একজন সক্রিয় ক্যাম্প কমান্ডার।
সন্ধ্যায় উখিয়া থানায় হস্তান্তর করা হয়। এসআরবি-১৫ সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি দল বালুখালী এলাকার ইসমাইল খানের বাড়ির সামনের ইটের সলিং সড়কে অভিযান চালায়।
এ সময় বেলালকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তাঁর কাছ থেকে একটি লোডেড বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, সাতটি তাজা গুলি, একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন ও দুটি অ্যাংকলেট উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার বেলাল ও উদ্ধার করা অস্ত্র, গুলিসহ অন্যান্য আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে এসআরবি-১৫।
উখিয়ায় প্রকাশ্যে গোলাগুলি: ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৪, অস্ত্র-গুলি উদ্ধার
- উখিয়ায় ভূমিধ্বস রোধ কল্পে প্রাকৃতিক সমাধানের কাজ শুরু
- উখিয়া থানার ওসি হিসেবে আতিকুর রহমানের যোগদান
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উখিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ আরসার ক্যাম্প কমান্ডার গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়ার বালুখালীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও সাতটি গুলিসহ আরসার এক সক্রিয় ক্যাম্প কমান্ডারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন