হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় ভারীবর্ষণে পাহাড় ধস: নারী ও শিশুসহ ৮ রোহিঙ্গার মৃত্যু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৬ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন


কক্সবাজার, ৬ জুলাই – কক্সবাজারের উখিয়ায় ভারীবর্ষণে পৃথক তিনটি পাহাড় ধসের ঘটনায় নারী ও শিশুসহ ৮ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১টা থেকে ৩টার মধ্যে উপজেলার পালংখালী ও রাজাপালং ইউনিয়নের বিভিন্ন ক্যাম্পে এসব দুর্ঘটনা ঘটে।

উখিয়া ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টা ১০ মিনিটের দিকে জামতলী ১৫ নম্বর ক্যাম্পের ডি/৬ ব্লকে মোহাম্মদ কামাল হোসাইনের বসতঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে কামাল হোসাইন, তার স্ত্রী হুমায়রা বেগম ও তাদের চার বছর বয়সী শিশু পুত্র মোহাম্মদ আনাস মারা যান। ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে এবং দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন

রক্ষণাবেক্ষণ শেষে সামিটের এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু

অন্যদিকে রাত ১টা ৪৫ মিনিটের দিকে কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের ডি/৭ ব্লকে পাহাড়ি ঢলে মাটিচাপায় একরাম নামের ৭ বছরের এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। স্বেচ্ছাসেবীরা শিশুটির মরদেহ উদ্ধার করেছেন।

সর্বশেষ রাত ৩টার দিকে বালুখালী ১১ নম্বর ক্যাম্পের সি/১১ ব্লকে পাহাড় ধসে আরও চারজনের মৃত্যু হয়। নিহতরা হলেন উম্মে হাবিবা, তানজিনা আক্তার, মোহাম্মদ রিহান ও হারুনুর রশিদ।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে নিয়মিত মাইকিং করা হচ্ছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

উখিয়ায় ভারীবর্ষণে পাহাড় ধস: নারী ও শিশুসহ ৮ রোহিঙ্গার মৃত্যু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় ভারীবর্ষণে পাহাড় ধস: নারী ও শিশুসহ ৮ রোহিঙ্গার মৃত্যু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৬ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কক্সবাজার, ৬ জুলাই – কক্সবাজারের উখিয়ায় ভারীবর্ষণে পৃথক তিনটি পাহাড় ধসের ঘটনায় নারী ও শিশুসহ ৮ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১টা থেকে ৩টার মধ্যে উপজেলার পালংখালী ও রাজাপালং ইউনিয়নের বিভিন্ন ক্যাম্পে এসব দুর্ঘটনা ঘটে।উখিয়া ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টা ১০ মিনিটের দিকে জামতলী ১৫ নম্বর ক্যাম্পের ডি/৬ ব্লকে মোহাম্মদ কামাল হোসাইনের বসতঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে কামাল হোসাইন, তার স্ত্রী হুমায়রা বেগম ও তাদের চার বছর বয়সী শিশু পুত্র মোহাম্মদ আনাস মারা যান। ফায়ারসার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে এবং দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠায়।অন্যদিকে রাত ১টা ৪৫ মিনিটের দিকে কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের ডি/৭ ব্লকে পাহাড়ি ঢলে মাটিচাপায় একরাম নামের ৭ বছরের এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। স্বেচ্ছাসেবীরা শিশুটির মরদেহ উদ্ধার করেছেন।সর্বশেষ রাত ৩টার দিকে বালুখালী ১১ নম্বর ক্যাম্পের সি/১১ ব্লকে পাহাড় ধসে আরও চারজনের মৃত্যু হয়। নিহতরা হলেন উম্মে হাবিবা, তানজিনা আক্তার, মোহাম্মদ রিহান ও হারুনুর রশিদ।উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে নিয়মিত মাইকিং করা হচ্ছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×