হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার একাধিক আশ্রয় শিবির পরিদর্শন করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত তিনি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

পরিদর্শন শুরুতে প্রতিনিধি দলটি ক্যাম্প-০৪ এর মাঠে রোহিঙ্গা যুবকদের অংশগ্রহণে আয়োজিত একটি ফুটবল ম্যাচ উপভোগ করেন। পরে ক্যাম্প-০৪ এক্সটেনশন সিআইসি অফিসের কনফারেন্স রুমে ইউএনএইচসিআর প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

উক্ত সভায় ক্যাম্প ব্যবস্থাপনা, নিরাপত্তা পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান বিষয়ে আলোচনা হয়।এরপর প্রতিনিধি দলটি ক্যাম্প-১০ এর এফ/৩৪ রোহিঙ্গা সেন্টার পরিদর্শন করেন।

আরও পড়ুন

চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি

এসময় তারা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং ক্যাম্পের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।

সফরের শেষ পর্যায়ে প্রতিনিধি দলটি কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের কনফারেন্স রুমে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডিজিএফআই কক্সবাজারের সাবেক জিএস কর্নেল এম এম শফিকুর রহমান, ডিআইজি (এফডিএমন) প্রলয় সিসিম, এনএসআই কক্সবাজারের অতিরিক্ত পরিচালক আবু নোমান সরকার, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান, ডিজিএফআই কক্সবাজারের কর্নেল জিএস আফতাব আহম্মেদ এবং হাই রিপ্রেজেনটেটিভ দপ্তরের পরিচালক জাকির হোসেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তা জোরদার, সুশাসন নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তা কার্যক্রমের মানোন্নয়নে এ ধরনের উচ্চপর্যায়ের পরিদর্শন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।পরিদর্শন শেষে বিকেল ৫টার দিকে প্রতিনিধি দলটি ক্যাম্প এলাকা ত্যাগ করেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ার একাধিক আশ্রয় শিবির পরিদর্শন করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত তিনি একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। পরিদর্শন শুরুতে প্রতিনিধি দলটি ক্যাম্প-০৪ এর মাঠে রোহিঙ্গা যুবকদের অংশগ্রহণে আয়োজিত একটি ফুটবল ম্যাচ উপভোগ করেন। পরে ক্যাম্প-০৪ এক্সটেনশন সিআইসি অফিসের কনফারেন্স রুমে ইউএনএইচসিআর প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। উক্ত সভায় ক্যাম্প ব্যবস্থাপনা, নিরাপত্তা পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান বিষয়ে আলোচনা হয়।এরপর প্রতিনিধি দলটি ক্যাম্প-১০ এর এফ/৩৪ রোহিঙ্গা সেন্টার পরিদর্শন করেন। এসময় তারা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং ক্যাম্পের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। সফরের শেষ পর্যায়ে প্রতিনিধি দলটি কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের কনফারেন্স রুমে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডিজিএফআই কক্সবাজারের সাবেক জিএস কর্নেল এম এম শফিকুর রহমান, ডিআইজি (এফডিএমন) প্রলয় সিসিম, এনএসআই কক্সবাজারের অতিরিক্ত পরিচালক আবু নোমান সরকার, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান, ডিজিএফআই কক্সবাজারের কর্নেল জিএস আফতাব আহম্মেদ এবং হাই রিপ্রেজেনটেটিভ দপ্তরের পরিচালক জাকির হোসেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তা জোরদার, সুশাসন নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তা কার্যক্রমের মানোন্নয়নে এ ধরনের উচ্চপর্যায়ের পরিদর্শন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।পরিদর্শন শেষে বিকেল ৫টার দিকে প্রতিনিধি দলটি ক্যাম্প এলাকা ত্যাগ করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×