কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি)–এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ১,৩০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি আটক করা হয়েছে।
এ সময় রোহিঙ্গা আসামী আব্দুল্লাহ (২৪)–কে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রেজুআমতলী বিওপি’র বিশেষ টহলদল কুতুপালং এলাকা থেকে কক্সবাজারগামী সন্দেহজনক সিএনজিকে ধাওয়া করে হিজলিয়া এলাকায় থামিয়ে তল্লাশি চালায়।
এ সময় সিটের নিচে ও সামনের বক্সে অভিনবভাবে লুকানো ইয়াবা উদ্ধার করা হয়।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামি ও উদ্ধারকৃত মালামাল থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে।




মন্তব্য করুন