ওয়াশিংটন, ০৪ সেপ্টেম্বর – ভারতের শুল্ক নীতি নিয়ে কড়া সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি অভিযোগ করেছেন, “ভারত আমাদের শুল্ক দিয়ে হত্যা করছে।” চলমান বাণিজ্য ও শুল্ক নীতির টানাপোড়েনের মাঝেই মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দ্য স্কট জেনিংস রেডিও শো-তে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান
ট্রাম্প বলেন, “তারা (ভারত) আমাদের বিরুদ্ধে শুল্ক আরোপ করছে। চীন আমাদের শুল্ক দিয়ে শেষ করে দিচ্ছে, ভারত আমাদের শুল্ক দিয়ে হত্যা করছে, ব্রাজিলও একই কাজ করছে।” তিনি দাবি করেন, শুল্ক বিষয়ে তিনি বিশ্বের অন্য যে কারও চেয়ে ভালো জানেন।
ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ভারতের ওপর কর আরোপ করার পরই ভারত শুল্ক কমানো শুরু করেছে। ভারতকে বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “ভারত আমাকে জানিয়েছে, এখন থেকে আর কোনো শুল্ক থাকবে না। কিন্তু তারা এই প্রস্তাব দিত না, যদি আমার শুল্ক না থাকত।”
এর আগের দিনও ট্রাম্প মন্তব্য করেছিলেন, যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য এতদিন পুরোপুরি “একপাক্ষিক বিপর্যয়” ছিল। তিনি বলেন, ভারত এখন শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে, তবে তা এসেছে অনেক দেরিতে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৪ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন