হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় ৫ প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

উখিয়ায় অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার ও থাইংখালী বাজারে যৌথভাবে মোবাইল কোর্ট ও বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জানা গেছে, অভিযানে কোর্টবাজারের ভাই ভাই বাণিজ্যালয়কে পাঁচশত টাকা, আমিন স্টোরকে এক হাজার টাকা ও আয়াজ পোল্ট্রিকে দুই হাজার টাকা এবং থাইংখালী বাজারের সিরাজ স্টোরকে ২০ হাজার টাকা ও সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন

চকরিয়ায় বৃত্তি পরীক্ষার নামে রমরমা বাণিজ্য, প্রতারনার শিকার শিক্ষার্থীরা, ১৪৫ বিদ্যালয়ে জরুরি নোটিশ

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং জোরদার করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসন বদ্ধপরিকর।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা বলেন, ‘ভোক্তাদের অধিকার সুরক্ষা ও বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি কিংবা মূল্যতালিকা প্রদর্শন না করার মতো অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।’

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় ৫ প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় ৫ প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
Print Image
উখিয়ায় অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজার ও থাইংখালী বাজারে যৌথভাবে মোবাইল কোর্ট ও বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জানা গেছে, অভিযানে কোর্টবাজারের ভাই ভাই বাণিজ্যালয়কে পাঁচশত টাকা, আমিন স্টোরকে এক হাজার টাকা ও আয়াজ পোল্ট্রিকে দুই হাজার টাকা এবং থাইংখালী বাজারের সিরাজ স্টোরকে ২০ হাজার টাকা ও সেবা ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানা গেছে, রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং জোরদার করা হয়েছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসন বদ্ধপরিকর। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা বলেন, ‘ভোক্তাদের অধিকার সুরক্ষা ও বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি কিংবা মূল্যতালিকা প্রদর্শন না করার মতো অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।’

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×