কক্সবাজারের উখিয়ায় ৫ হাজার ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবদুল খালেক (৩০) নামের এক ব্যক্তি একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যান।
পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।রোববার (৩০ আগস্ট) রাত ১০টা ২০ মিনিটের দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর বড়বিল বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
উখিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার সূত্রধরের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। রাত ১০টা ৫ মিনিটের দিকে উত্তর বড়বিল বড়ুয়া পাড়া এলাকার দক্ষিণমুখী একটি কাঁচা রাস্তায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর সময় তাঁর হাতে থাকা পলিথিনের ব্যাগটি রাস্তায় ফেলে দেন।
পরে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে খাকি কাগজে মোড়ানো নীল রঙের ২৫টি পলিজিপার পাওয়া যায়। প্রতিটি পলিজিপারে ২০০টি করে মোট ৫ হাজার ইয়াবা সদৃশ ট্যাবলেট ছিল বলে পুলিশ জানিয়েছে।
জালিয়াপালং ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী জিসান!
পুলিশের ভাষ্য, পালিয়ে যাওয়া ব্যক্তি আবদুল খালেক। তিনি উত্তর বড়বিল বড়ুয়া পাড়া এলাকার ফরিদ আলমের ছেলে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।এ ঘটনায় উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় মামলা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) মামলাটি করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন মাদক উদ্ধারের পাশাপাশি পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: উখিয়ায় ৫ হাজার ইয়াবা উদ্ধার, একজনের বিরুদ্ধে মামলা সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের উখিয়ায় ৫ হাজার ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবদুল খালেক (৩০) নামের এক ব্যক্তি একটি পলিথিন। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন