হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলের হামলায় এবার হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৮ জানুয়ারি ২০২৪, ১০:০৭ অপরাহ্ন


বৈরুত, ০৮ জানুয়ারি – হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরই উত্তেজনা ছড়ায় লেবানন সীমান্তে। কারণ ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। এবার ইসরায়েলের হামলায় এক হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছেন।

বলা হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান বাহিনীর একজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ ছড়িয়ে পড়া রোধে যখন মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন তখনই এই হামলা ও নিহতের খবরও এল। কয়েকদিন আগে লেবাননের রাজধানীতে হামলা চালিয়ে এক হামাস নেতাকে হত্যা করে ইসরায়েল।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় অন্তত ২৪৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহাত হয়েছেন পাঁচ শতাধিক।

গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ২২ হাজার ৮৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে সাড়ে নয় হাজারের বেশি শিশু। অন্যদিকে চলমান যুদ্ধে এক হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়েছেন।

তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গাজার আল আকসা হাসপাতালের ৬০০ রোগী এবং স্বাস্থ্যকর্মীর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তারা কোথায় আছে তা কেউ জানে না।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৮ জানুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসরায়েলের হামলায় এবার হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলের হামলায় এবার হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৮ জানুয়ারি ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] বৈরুত, ০৮ জানুয়ারি – হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরই উত্তেজনা ছড়ায় লেবানন সীমান্তে। কারণ ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলও। এবার ইসরায়েলের হামলায় এক হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছেন। বলা হয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় হিজবুল্লাহর এলিট রাদওয়ান বাহিনীর একজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধ ছড়িয়ে পড়া রোধে যখন মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন তখনই এই হামলা ও নিহতের খবরও এল। কয়েকদিন আগে লেবাননের রাজধানীতে হামলা চালিয়ে এক হামাস নেতাকে হত্যা করে ইসরায়েল। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় অন্তত ২৪৯ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহাত হয়েছেন পাঁচ শতাধিক। গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ২২ হাজার ৮৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে সাড়ে নয় হাজারের বেশি শিশু। অন্যদিকে চলমান যুদ্ধে এক হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়েছেন। তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গাজার আল আকসা হাসপাতালের ৬০০ রোগী এবং স্বাস্থ্যকর্মীর কোনো হদিস পাওয়া যাচ্ছে না। তারা কোথায় আছে তা কেউ জানে না। সূত্র: জাগো নিউজআইএ/ ০৮ জানুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×