হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ার ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস : জাতীয় পর্যায়ে রানারআপ একেএনসি উচ্চ বিদ্যালয়, পেলো সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

উখিয়া উপজেলার আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় ৫২তম গ্রীষ্মকালীন স্কুল-মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ইভেন্টে জাতীয় পর্যায়ে রানারআপ হয়ে গৌরব অর্জন করেছে।

২৬ অক্টোবর রাজধানীর মুহাম্মদপুর রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে ঢাকা পদ্মা অঞ্চলের কাছে ১-০ গোলে হেরে দ্বিতীয় স্থান অর্জন করে দলটি।

দীর্ঘ যাত্রায় বিদ্যালয়টি প্রথমে উখিয়া উপজেলা, পরে কক্সবাজার জেলা এবং শেষে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় মঞ্চে জায়গা করে নেয়। খেলোয়াড়দের নৈপুণ্য, শৃঙ্খলা ও দলগত প্রচেষ্টায় উখিয়ার ক্রীড়া ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে।

জাতীয় পর্যায়ে এই সাফল্যে বিদ্যালয়, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়।

আরও পড়ুন

চকরিয়ায় বন উজাড় রোধে কেবল আইনি পদক্ষেপ যথেষ্ট নয়, আগে দখলবাজ শ্রেনির মানুষকে সচেতন করা জরুরি

দলটি উখিয়ায় ফেরার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী তাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, খেলোয়াড় ও কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

উখিয়ার মানুষ মনে করছেন—এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং উপজেলার শিক্ষাক্ষেত্র ও ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ার ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস : জাতীয় পর্যায়ে রানারআপ একেএনসি উচ্চ বিদ্যালয়, পেলো সংবর্ধনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ার ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস : জাতীয় পর্যায়ে রানারআপ একেএনসি উচ্চ বিদ্যালয়, পেলো সংবর্ধনা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
Print Image
উখিয়া উপজেলার আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় ৫২তম গ্রীষ্মকালীন স্কুল-মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ইভেন্টে জাতীয় পর্যায়ে রানারআপ হয়ে গৌরব অর্জন করেছে। ২৬ অক্টোবর রাজধানীর মুহাম্মদপুর রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে ঢাকা পদ্মা অঞ্চলের কাছে ১-০ গোলে হেরে দ্বিতীয় স্থান অর্জন করে দলটি। দীর্ঘ যাত্রায় বিদ্যালয়টি প্রথমে উখিয়া উপজেলা, পরে কক্সবাজার জেলা এবং শেষে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় মঞ্চে জায়গা করে নেয়। খেলোয়াড়দের নৈপুণ্য, শৃঙ্খলা ও দলগত প্রচেষ্টায় উখিয়ার ক্রীড়া ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে। জাতীয় পর্যায়ে এই সাফল্যে বিদ্যালয়, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়। দলটি উখিয়ায় ফেরার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী তাদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, খেলোয়াড় ও কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। উখিয়ার মানুষ মনে করছেন—এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং উপজেলার শিক্ষাক্ষেত্র ও ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×