হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ার বন্যার্তদের মধ্যে জামায়াতের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালংসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন।

দিনভর ত্রাণ বিতরণের পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং সান্ত্বনা দেন।

তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় জেলার অনেক এলাকা প্লাবিত হয়ে ঘরবাড়ি, যোগাযোগব্যবস্থা ও মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি সহায়তা ও উদ্ধার তৎপরতা আরও জোরদারের আহ্বান জানিয়ে তিনি বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।

শাহজাহান জানান, বন্যার শুরু থেকেই জামায়াতের পক্ষ থেকে শুকনো খাবার, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রম চলছে। নিহতদের পরিবারকেও পর্যায়ক্রমে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। দুর্যোগ কাটিয়ে না ওঠা পর্যন্ত এ কার্যক্রম চলবে বলেও তিনি জানান।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

তিনি দ্রুত পুনর্বাসন ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে সরকারের পদক্ষেপ কামনা করেন।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাবেক জেলা সেক্রেটারি ও উখিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম এবং উখিয়া উপজেলা আমির মাওলানা আবুল ফজল।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ার বন্যার্তদের মধ্যে জামায়াতের ত্রাণ বিতরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ার বন্যার্তদের মধ্যে জামায়াতের ত্রাণ বিতরণ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Print Image
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালংসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছেন। দিনভর ত্রাণ বিতরণের পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং সান্ত্বনা দেন। তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় জেলার অনেক এলাকা প্লাবিত হয়ে ঘরবাড়ি, যোগাযোগব্যবস্থা ও মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি সহায়তা ও উদ্ধার তৎপরতা আরও জোরদারের আহ্বান জানিয়ে তিনি বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন। শাহজাহান জানান, বন্যার শুরু থেকেই জামায়াতের পক্ষ থেকে শুকনো খাবার, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রম চলছে। নিহতদের পরিবারকেও পর্যায়ক্রমে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। দুর্যোগ কাটিয়ে না ওঠা পর্যন্ত এ কার্যক্রম চলবে বলেও তিনি জানান। তিনি দ্রুত পুনর্বাসন ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারে সরকারের পদক্ষেপ কামনা করেন। ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান, কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাবেক জেলা সেক্রেটারি ও উখিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, জেলা সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম এবং উখিয়া উপজেলা আমির মাওলানা আবুল ফজল।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×