হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় আকিজ গ্রুপের গুদাম থেকে সেলস ম্যানেজারের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৭ জুলাই ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন

উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীতে আকিজ গ্রুপের গুদাম থেকে রক্তাক্ত অবস্থায় এক সেলস ম্যানেজারের মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় বালুখালী সৈয়দ কাশেমের বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার আজিম (৪৮) লোহাগাড়া পদুয়া আলী সিকদার পাড়ার মৃত জেবর মুল্লুকের ছেলে।

জানা গেছে, তিনি বালুখালী আব্দুল মাজেদ কোম্পানির ডিলারশিপে কাজ করছিল দীর্ঘদিন ধরে।

আরও পড়ুন

ইরান যুদ্ধের উত্তেজনা কমার প্রত্যাশায় টানা চতুর্থ দিনে কমল বিশ্ববাজারে তেলের দাম

পুলিশ বলছে, তার মাথায় ভারী একটি রডের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ সেই রড উদ্ধার করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, বালুখালী থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

নিহত আনোয়ার আজিম আকিজ গ্রুপের সেলস ম্যানেজার হিসেবে বালুখালীতে কর্মরত ছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় আকিজ গ্রুপের গুদাম থেকে সেলস ম্যানেজারের মরদেহ উদ্ধার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় আকিজ গ্রুপের গুদাম থেকে সেলস ম্যানেজারের মরদেহ উদ্ধার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন
Print Image
উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীতে আকিজ গ্রুপের গুদাম থেকে রক্তাক্ত অবস্থায় এক সেলস ম্যানেজারের মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় বালুখালী সৈয়দ কাশেমের বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনোয়ার আজিম (৪৮) লোহাগাড়া পদুয়া আলী সিকদার পাড়ার মৃত জেবর মুল্লুকের ছেলে। জানা গেছে, তিনি বালুখালী আব্দুল মাজেদ কোম্পানির ডিলারশিপে কাজ করছিল দীর্ঘদিন ধরে। পুলিশ বলছে, তার মাথায় ভারী একটি রডের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ সেই রড উদ্ধার করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, বালুখালী থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। নিহত আনোয়ার আজিম আকিজ গ্রুপের সেলস ম্যানেজার হিসেবে বালুখালীতে কর্মরত ছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×