শহিদ রুবেল::
কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের মুছারখোলা এলাকায় জমি দখল নিয়ে সংঘর্ষের সময় দুইজনকে বিদেশি পিস্তলসহ আটক করেছে স্থানীয় জনসাধারণ।
আটককৃতরা হলেন মোঃ ওসমান সরওয়ার (২১) এবং ওসমানগনি ওরফে মানিক (২৪)। উভয়ের পিতা পালংখালী ইউনিয়নের মুছারখোলা এলাকার মোঃ ইসমাইল।
১৯ নভেম্বর মঙ্গলবার সকালে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। স্থানীয় জনসাধারণ মোঃ ওসমান সরওয়ার ও ওসমান গনি ওরফে মানিককে আটক করে। এসময় তাদের কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ও একটি রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি
উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরপরই উখিয়া থানার পুলিশ অফিসার ও ফোর্স ঘটনাস্থলে পৌঁছে আসামিদের হেফাজতে নেয় এবং আলামত জব্দ করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
###




মন্তব্য করুন