কক্সবাজারের কুতুবদিয়ায় শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে তাঁর বিভিন্ন বক্তব্য সম্বলিত দেয়াল গ্রাফিতি এঁকেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। কাজী তাহমিদের নেতৃত্বে উপজেলার ভূমি অফিসের বাউন্ডারি দেয়ালে এসব গ্রাফিতির মাধ্যমে হাদীর স্মরণীয় ও প্রতিবাদী বক্তব্য তুলে ধরা হয়েছে।
ফ্যাসিবাদবিরোধী আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম বিপ্লবী নেতা শরীফ ওসমান হাদী সন্ত্রাসীর গুলিতে মারাত্মক আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে দেশব্যাপী প্রতিবাদ, বিক্ষোভ ও মিছিল হলেও কুতুবদিয়ায় তেমন কোনো কর্মসূচি চোখে পড়েনি। হাদীর মৃত্যুর পর উপজেলা জামায়াতের উদ্যোগে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হলেও গায়েবানা জানাজা বা ব্যাপক কোনো স্মরণানুষ্ঠান দেখা যায়নি।
এই ঘাটতি পূরণ এবং শহীদ হাদীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন প্রজন্মের সামনে তাঁর আদর্শ ও বক্তব্য তুলে ধরতেই দেয়াল গ্রাফিতির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
কাজী তাহমিদ বলেন, “বিভিন্ন ছাত্রসংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ মানুষের পক্ষ থেকে দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় শহীদ হাদীর প্রতি যথাযথ শ্রদ্ধা জানানো হয়নি। তাই নতুন প্রজন্মের সামনে তাঁর অমিয় ও প্রতিবাদী বক্তব্য তুলে ধরতে আমরা দেয়াল গ্রাফিতির মাধ্যমে এই উদ্যোগ নিয়েছি।”
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া শাখার সভাপতি প্রভাষক নজরুল ইসলাম বলেন, “দেয়ালে লেখা শহীদ শরীফ ওসমান হাদীর বাণী শুধু কিছু শব্দ নয়। এই গ্রাফিতি সমাজের নতুন প্রজন্মের জন্য আধিপত্যবাদবিরোধী ও ইনসাফের পক্ষে একটি শক্তিশালী বার্তা বহন করে।”
তাঁর মতে, এসব দেয়াল গ্রাফিতি কুতুবদিয়ায় শহীদ হাদীর স্মৃতি সংরক্ষণে যেমন ভূমিকা রাখবে, তেমনি তরুণ সমাজকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করবে।
টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক




মন্তব্য করুন