হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় দেশীয় অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গা গ্রেফতার!

ইমরান আল মাহমুদ

ইমরান আল মাহমুদ

সোমবার, ৩১ জানুয়ারি ২০২২, ১১:৫৯ অপরাহ্ন

ইমরান আল মাহমুদ:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ জন পাঁচ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।

সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন জানান,সোমবার রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে তাজনিমারখোলা ক্যাম্প-১৩ এর এফ-৫ ব্লকে ডাকাতির প্রস্তুতিকালে অবস্থানরত পাঁচজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো,ক্যাম্প-১৯ এর সি-৪ ব্লকের মৃত আবু তাহেরের ছেলে ইসমাইল হোসেন প্রকাশ জবিউল্লাহ(৪১),ক্যাম্প-১৩ এর সি-১ ব্লকের জাফর আহমদের ছেলে আমান উল্লাহ(২৩),ক্যাম্প-১৯ এর ডি-৩ ব্লকের মতিউর রহমানের ছেলে রুহুল আমিন(৩৯),ক্যাম্প-১৯ এর বি-৫ ব্লকের মৃত জকোরিয়ার ছেলে জবি উল্লাহ(৩০) ও ক্যাম্প-১৫ এর এইচ-১৬ ব্লকের ফজল হকের ছেলে মো. আয়াস(২৫)। এসময় তাদের থেকে ১টি লোহার বাট যুক্ত ৩৮ইঞ্চি লম্বা ধারালো হাসুয়া,প্লাস্টিকের বাটযুক্ত ২৬ ইঞ্চি লম্বা বল্লম,২৮ইঞ্চি লোহার কোরাবারি(১টি),কাঠের বাটযুক্ত ১টি করাতের ধারালো ছুরা,৪৩ইঞ্চি লম্বা একটি লোহার রড সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০-১১ জন ডাকাত সদস্য ঘটনাস্হল থেকে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে ক্যাম্প এলাকায় ডাকাতি, অপহরণ সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। পরবর্তীতে জব্দকৃত আলামত জব্দ তালিকা মূল্যে জব্দ করে ধৃত আসামীদের সহ তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়।
গ্রেফতার আসামীদের বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় দেশীয় অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গা গ্রেফতার!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় দেশীয় অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গা গ্রেফতার!

প্রতিবেদক: ইমরান আল মাহমুদ | প্রকাশিত: সোমবার, ৩১ জানুয়ারি ২০২২, ১১:৫৯ অপরাহ্ন
Print Image
ইমরান আল মাহমুদ: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ জন পাঁচ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)। সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন জানান,সোমবার রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে তাজনিমারখোলা ক্যাম্প-১৩ এর এফ-৫ ব্লকে ডাকাতির প্রস্তুতিকালে অবস্থানরত পাঁচজন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো,ক্যাম্প-১৯ এর সি-৪ ব্লকের মৃত আবু তাহেরের ছেলে ইসমাইল হোসেন প্রকাশ জবিউল্লাহ(৪১),ক্যাম্প-১৩ এর সি-১ ব্লকের জাফর আহমদের ছেলে আমান উল্লাহ(২৩),ক্যাম্প-১৯ এর ডি-৩ ব্লকের মতিউর রহমানের ছেলে রুহুল আমিন(৩৯),ক্যাম্প-১৯ এর বি-৫ ব্লকের মৃত জকোরিয়ার ছেলে জবি উল্লাহ(৩০) ও ক্যাম্প-১৫ এর এইচ-১৬ ব্লকের ফজল হকের ছেলে মো. আয়াস(২৫)। এসময় তাদের থেকে ১টি লোহার বাট যুক্ত ৩৮ইঞ্চি লম্বা ধারালো হাসুয়া,প্লাস্টিকের বাটযুক্ত ২৬ ইঞ্চি লম্বা বল্লম,২৮ইঞ্চি লোহার কোরাবারি(১টি),কাঠের বাটযুক্ত ১টি করাতের ধারালো ছুরা,৪৩ইঞ্চি লম্বা একটি লোহার রড সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরও জানান, অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০-১১ জন ডাকাত সদস্য ঘটনাস্হল থেকে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে ক্যাম্প এলাকায় ডাকাতি, অপহরণ সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। পরবর্তীতে জব্দকৃত আলামত জব্দ তালিকা মূল্যে জব্দ করে ধৃত আসামীদের সহ তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×