হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালীতে পুলিশকে গুলি করার ঘটনায় আটক ১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন

মহেশখালীর মাতারবাড়ি সড়কে ডাকাতি ও টহলরত পুলিশের গাড়ি উদ্দেশ্য করে গুলি করে পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় নজরুল ইসলাম (৩০) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মে) ভোর ৪ টায় ইউনুছখালী স্কুল মাঠ থেকে তাকে আটক করা হয় বলে দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন।

তিনি জানান, মাতারবাড়ি সড়কে ছিনতাই ও ডাকাতি এবং টহলরত পুলিশকে গুলি করার ঘটনায় কক্সবাজার জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় একাধিক টিম অভিযানে ছিলো। তারই পরিপ্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার) গোপন সংবাদের ভিত্তিতে ইউনুছখালী স্কুল মাঠ থেকে ওই ঘটনায় জড়িত নজরুল প্রকাশ টাওয়ার নজরুলকে আটক করে মহেশখালী থানা পুলিশ।

এ সময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র (এলজি) ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটক নজরুল ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

আটক নজরুল কালারমারছড়ার ইউনুছখালী পশ্চিম পাড়া এলাকার কালু মিয়া পুত্র। এর আগে মঙ্গলবার (১৪ মে) রাত আনুমানিক সাড়ে ৯ টায় উপজেলার মাতারবাড়ি-চালিয়াতলী সড়কের দারাখাল সেতুর কাছে ছিনতাই ও ডাকাতি করে একদল ডাকাত।

এ সময় রাতে ওই সড়কে টহলরত পুলিশের গাড়ি উদ্দেশ্য করে ডাকাতদল গুলি করলে মনির আহমদ নামে এক পুলিশ সদস্য আহত হয়।

.

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মহেশখালীতে পুলিশকে গুলি করার ঘটনায় আটক ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালীতে পুলিশকে গুলি করার ঘটনায় আটক ১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন
Print Image
মহেশখালীর মাতারবাড়ি সড়কে ডাকাতি ও টহলরত পুলিশের গাড়ি উদ্দেশ্য করে গুলি করে পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় নজরুল ইসলাম (৩০) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মে) ভোর ৪ টায় ইউনুছখালী স্কুল মাঠ থেকে তাকে আটক করা হয় বলে দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন। তিনি জানান, মাতারবাড়ি সড়কে ছিনতাই ও ডাকাতি এবং টহলরত পুলিশকে গুলি করার ঘটনায় কক্সবাজার জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় একাধিক টিম অভিযানে ছিলো। তারই পরিপ্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার) গোপন সংবাদের ভিত্তিতে ইউনুছখালী স্কুল মাঠ থেকে ওই ঘটনায় জড়িত নজরুল প্রকাশ টাওয়ার নজরুলকে আটক করে মহেশখালী থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র (এলজি) ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটক নজরুল ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আটক নজরুল কালারমারছড়ার ইউনুছখালী পশ্চিম পাড়া এলাকার কালু মিয়া পুত্র। এর আগে মঙ্গলবার (১৪ মে) রাত আনুমানিক সাড়ে ৯ টায় উপজেলার মাতারবাড়ি-চালিয়াতলী সড়কের দারাখাল সেতুর কাছে ছিনতাই ও ডাকাতি করে একদল ডাকাত। এ সময় রাতে ওই সড়কে টহলরত পুলিশের গাড়ি উদ্দেশ্য করে ডাকাতদল গুলি করলে মনির আহমদ নামে এক পুলিশ সদস্য আহত হয়। .

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×