হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় পরকীয়া প্রেমের কারণে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জেঠাতো ভাই খুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক::

উখিয়ায় পরকীয়া প্রেমের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জেঠাতো ভাই ছৈয়দ করিম (৪৬) নামের এক সুপারি ব্যবসায়ী খুন হয়েছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া তেতুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়েছেন ঘাতক ছালামত উল্লাহ। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর নিদানিয়ার বাসিন্দা ছালামত উল্লাহ ও ছৈয়দ করিম সম্পর্কে একে অপরের জেঠাতো ও চাচাতো ভাই। ছালামত উল্লাহর পিতা ছৈয়দ কাশেম ও ছৈয়দ করিমের পিতা আবুল কাশেম আপন ভাই। স্ত্রীর সাথে পরকীয়া বিষয় নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল বেশ কিছুদিন ধরে। এর জের ধরে মঙ্গলবার সকালে ছালামত উল্লাহ ও ছৈয়দ করিমের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে ছুরি দিয়ে ছৈয়দ করিমের বুকে আঘাত করে ছালামত। এ সময় ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়ে যান ছৈয়দ করিম। পরবর্তীতে নিকটাত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
####

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়ায় পরকীয়া প্রেমের কারণে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জেঠাতো ভাই খুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় পরকীয়া প্রেমের কারণে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জেঠাতো ভাই খুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক:: উখিয়ায় পরকীয়া প্রেমের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জেঠাতো ভাই ছৈয়দ করিম (৪৬) নামের এক সুপারি ব্যবসায়ী খুন হয়েছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া তেতুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালিয়েছেন ঘাতক ছালামত উল্লাহ। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর নিদানিয়ার বাসিন্দা ছালামত উল্লাহ ও ছৈয়দ করিম সম্পর্কে একে অপরের জেঠাতো ও চাচাতো ভাই। ছালামত উল্লাহর পিতা ছৈয়দ কাশেম ও ছৈয়দ করিমের পিতা আবুল কাশেম আপন ভাই। স্ত্রীর সাথে পরকীয়া বিষয় নিয়ে উভয়ের মধ্যে বিরোধ চলছিল বেশ কিছুদিন ধরে। এর জের ধরে মঙ্গলবার সকালে ছালামত উল্লাহ ও ছৈয়দ করিমের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে ছুরি দিয়ে ছৈয়দ করিমের বুকে আঘাত করে ছালামত। এ সময় ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়ে যান ছৈয়দ করিম। পরবর্তীতে নিকটাত্মীয় স্বজনরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। ####

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×