ইমরান আল মাহমুদ,উখিয়া:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা। গ্রেফতার রোহিঙ্গা হলো ক্যাম্প-১২ এর জি-১ ব্লকের মো. সলিমুল্লাহর ছেলে ওমর ফারুক(২৪)। সে তালিকাভুক্ত দুষ্কৃতকারী বলে জানা যায়।
বৃহস্পতিবার(১৭ মার্চ) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ৮এপিবিএন কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খান।
তিনি জানান,গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমদের তত্ত্বাবধানে রোহিঙ্গা মো. রফিকের দোকানের সামনে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ কৌশলে অবস্থানরত একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি ক্যাম্প-১২ এর জি-৩ ব্লকের মো. সলিমুল্লাহর ছেলে ওমর ফারুক(২৪) বলে প্রাথমিকভাবে স্বীকার করে। এসময় তার দেহ তল্লাশি করে কোমরের ডান পাশে কৌশলে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল(লোহার তৈরি),একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান,গ্রেফতার ওমর ফারুক ক্যাম্প-১২ এর তালিকাভুক্ত দুষ্কৃতকারী। সে মায়ানমারে চলমান জান্তা সরকারবিরোধী যুদ্ধে অংশগ্রহণ করে কয়েকদিন আগে বাংলাদেশে প্রবেশ করে উখিয়ার ক্যাম্প-১২ তে অবস্থান করছিলো। পুনরায় মায়ানমার ফিরে যাওয়ার প্রস্তুতি হিসেবে কিছু প্রয়োজনীয় সামগ্রী কিনতেই ক্যাম্প-১৩ এর কাঠালতলী বাজারে গিয়েছিল যেখান থেকে ফেরার পথে অস্ত্রসহ এপিবিএন সদস্যরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানান তিনি।
নভেম্বরের প্রথম ৯ দিনেই এলো প্রায় ১২৮ কোটি ডলার রেমিট্যান্স, প্রবৃদ্ধি ৩১ শতাংশের বেশি
গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ৮এপিবিএন কমান্ডিং অফিসার।




মন্তব্য করুন