হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় র‌্যাবের অভিযানে ১ লক্ষ ১০ হাজার পিস ইয়াবাসহ আটক-১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৭ নভেম্বর ২০২২, ০৬:৪০ অপরাহ্ন

আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)::

কক্সাবাজারের উখিয়া থানাধীন রাজাপালং এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ ১০ হাজার পিস ইয়াবাসহ আহম্মদ আলী (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল রবিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ হিন্দুপাড়া অলংকার নার্সারী হতে কক্সবাজার-টেকনাফ পাকা সড়কের পূর্ব পার্শ্বস্থ রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে তার হাতে থাকা ১টি প্লাষ্টিকের বস্তার ভেতর থেকে সর্বমোট ১ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির নাম নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ড রেজু আমতলীর মাহমুদ হোছনের ছেলে
আহম্মদ আলী (৩৮) বলে জানা যায় এবং আভিযানিক দল বর্ণিত স্থানে পোঁছানোর পূর্বেই অজ্ঞাতনামা দুইজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায় মর্মে স্বীকার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সমূহ ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখেছিল। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

তিনি আরো জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত ব্যক্তি ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় র‌্যাবের অভিযানে ১ লক্ষ ১০ হাজার পিস ইয়াবাসহ আটক-১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় র‌্যাবের অভিযানে ১ লক্ষ ১০ হাজার পিস ইয়াবাসহ আটক-১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৭ নভেম্বর ২০২২, ০৬:৪০ অপরাহ্ন
Print Image
আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):: কক্সাবাজারের উখিয়া থানাধীন রাজাপালং এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ ১০ হাজার পিস ইয়াবাসহ আহম্মদ আলী (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল রবিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ হিন্দুপাড়া অলংকার নার্সারী হতে কক্সবাজার-টেকনাফ পাকা সড়কের পূর্ব পার্শ্বস্থ রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে তার হাতে থাকা ১টি প্লাষ্টিকের বস্তার ভেতর থেকে সর্বমোট ১ লক্ষ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির নাম নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের ৮নং ওয়ার্ড রেজু আমতলীর মাহমুদ হোছনের ছেলে আহম্মদ আলী (৩৮) বলে জানা যায় এবং আভিযানিক দল বর্ণিত স্থানে পোঁছানোর পূর্বেই অজ্ঞাতনামা দুইজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায় মর্মে স্বীকার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট সমূহ ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখেছিল। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়। তিনি আরো জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত ব্যক্তি ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×