হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের জবরদখলকৃত ৫ একর জমি উদ্ধার করেছে বন বিভাগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩, ০৫:২৫ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়া রে‌ঞ্জের দৌছড়ি বি‌টের খয়রাতিপাড়ার মাহফুজের ঘোনা নামক এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের জবরদখলকৃত জায়গা ৫ একর বনভূমি জবরদখল মুক্ত করেছে বন বিভাগ।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে দৌছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু, উখিয়া সদর বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজল, ভালুকিয়া বিট কর্মকর্তা ছৈয়দ আলম, ওয়ালা বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি এ অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে জবরদখলকৃত বন বিভাগের জায়গা উদ্ধার পূর্বক আনুষ্ঠানিক ভাবে গাছের চারা রোপণ করে দখলে নিয়ে নেয়।

জানা যায়, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের দৌছড়ি বিটের রাজাপালং মৌজার ১১০৫৭ দাগে টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী গ্রামের সিরাজ আহমেদের পুত্র মো. বেলাল মোস্তাফা কর্তৃক জবর দখল ছিল। ইতোপূর্বে তার বিরুদ্ধে বন আইনের মামলা করা হয়েছে। যার মামলা নং: ১৬ দৌ/উখি ৫৯ অব ২০২১-২২।

দৌছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি মাত্র ৭ মাস আগে উখিয়া রেঞ্জের দৌছড়ি বিটে যোগদান করি। যোগদানের পর থেকেই জবর দখলকৃত বনভূমি উদ্ধার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা যাচ্ছি এবং ভবিষ্যতেও এই উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে সেন্টমার্টিনের ‘বার আউলিয়া’

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, যারা বন বিভাগের জমি দখল করে জবরদখল করছে তাদের আমরা কঠোর হাতে প্রতিরোধ করবো। বনবিভাগের জমিতে অবৈধভাবে সংরক্ষিত বনাঞ্চল জবরদখলের দায়ে অভিযান চালিয়ে ৫ একর জমি উদ্ধার করা হয়েছে এবং এখানে আকাশ মনিসহ অন্যান্য জাতের ৫ হাজার চারা রোপণ করা হয়েছে। আকাশ মনি ছাড়াও জাম, চাপালিশ, আমলকি, বহেরা, হর্তকি, মেহগুনি গাছের চারা রোপন করছি।

তিনি আরও বলেন, সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ সচেষ্ট রয়েছে। সরকারি জমিতে কেউ স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ করা হবে এবং জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমি রক্ষার্থে যথাযথ ভূমিকা পালন করবো। ভূমি জবরদখল, বন অপরাধ দমনে তথ্য দিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

উল্লেখ্য, গত দুই বছর যাবৎ টেকনাফের মোঃ বেলাল মোস্তাফা অবৈধভাবে বনবিভাগের জায়গা দখল করে ভোগদখল করে আসছিলেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের জবরদখলকৃত ৫ একর জমি উদ্ধার করেছে বন বিভাগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের জবরদখলকৃত ৫ একর জমি উদ্ধার করেছে বন বিভাগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩, ০৫:২৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া রে‌ঞ্জের দৌছড়ি বি‌টের খয়রাতিপাড়ার মাহফুজের ঘোনা নামক এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের জবরদখলকৃত জায়গা ৫ একর বনভূমি জবরদখল মুক্ত করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৮ জুলাই) সকালে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের নেতৃত্বে দৌছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু, উখিয়া সদর বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজল, ভালুকিয়া বিট কর্মকর্তা ছৈয়দ আলম, ওয়ালা বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি এ অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে জবরদখলকৃত বন বিভাগের জায়গা উদ্ধার পূর্বক আনুষ্ঠানিক ভাবে গাছের চারা রোপণ করে দখলে নিয়ে নেয়। জানা যায়, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের দৌছড়ি বিটের রাজাপালং মৌজার ১১০৫৭ দাগে টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী গ্রামের সিরাজ আহমেদের পুত্র মো. বেলাল মোস্তাফা কর্তৃক জবর দখল ছিল। ইতোপূর্বে তার বিরুদ্ধে বন আইনের মামলা করা হয়েছে। যার মামলা নং: ১৬ দৌ/উখি ৫৯ অব ২০২১-২২। দৌছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি মাত্র ৭ মাস আগে উখিয়া রেঞ্জের দৌছড়ি বিটে যোগদান করি। যোগদানের পর থেকেই জবর দখলকৃত বনভূমি উদ্ধার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা যাচ্ছি এবং ভবিষ্যতেও এই উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, যারা বন বিভাগের জমি দখল করে জবরদখল করছে তাদের আমরা কঠোর হাতে প্রতিরোধ করবো। বনবিভাগের জমিতে অবৈধভাবে সংরক্ষিত বনাঞ্চল জবরদখলের দায়ে অভিযান চালিয়ে ৫ একর জমি উদ্ধার করা হয়েছে এবং এখানে আকাশ মনিসহ অন্যান্য জাতের ৫ হাজার চারা রোপণ করা হয়েছে। আকাশ মনি ছাড়াও জাম, চাপালিশ, আমলকি, বহেরা, হর্তকি, মেহগুনি গাছের চারা রোপন করছি। তিনি আরও বলেন, সরকারি বনভূমি উদ্ধারে বনবিভাগ সচেষ্ট রয়েছে। সরকারি জমিতে কেউ স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ করা হবে এবং জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বনভূমি রক্ষার্থে যথাযথ ভূমিকা পালন করবো। ভূমি জবরদখল, বন অপরাধ দমনে তথ্য দিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। উল্লেখ্য, গত দুই বছর যাবৎ টেকনাফের মোঃ বেলাল মোস্তাফা অবৈধভাবে বনবিভাগের জায়গা দখল করে ভোগদখল করে আসছিলেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×