হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়া উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী চাচা – ভাতিজা

সাঈদ মুহাম্মদ আনোয়ার::

সাঈদ মুহাম্মদ আনোয়ার::

শনিবার, ৪ মে ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন

ষষ্ঠ ধাপে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকা বৃহস্পতিবার (২ মে) প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের তালিকায় কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আপন চাচা-ভাতিজা।

তারা হলেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী। এরা ২ জনই উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফলিয়া পাড়া গ্রামের বাসিন্দা।

এবারের উপজেলা নির্বাচনে কোনো প্রার্থীকে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এর ফলে দলের কোনো নেতার স্বতন্ত্র প্রার্থী হতে বাধা নেই। বিএনপি- জামায়াত এ নির্বাচনে অংশ নিচ্ছে না।

উখিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোটগ্রহণ হবে ২৯ মে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ১লাখ ৫১ হাজার ৫৬৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৫৫০জন। তৎমধ্যে মহিলা ভোটার ৭৩ হাজান ১৪ জন। ভোট কেন্দ্র ৬২ টি। ভোট কক্ষ (বুথ) রয়েছে ৩৫৫টি, তার মধ্য স্থায়ী বুথ ৩৪৪টি ও অস্থায়ী বুথ ১১টি।

এবারই প্রথম এই নির্বাচনে উখিয়ার ভোটাররা ইভিএমে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়া উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী চাচা – ভাতিজা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়া উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী চাচা – ভাতিজা

প্রতিবেদক: সাঈদ মুহাম্মদ আনোয়ার:: | প্রকাশিত: শনিবার, ৪ মে ২০২৪, ০৭:৩৪ অপরাহ্ন
Print Image
ষষ্ঠ ধাপে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকা বৃহস্পতিবার (২ মে) প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের তালিকায় কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আপন চাচা-ভাতিজা। তারা হলেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী। এরা ২ জনই উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফলিয়া পাড়া গ্রামের বাসিন্দা। এবারের উপজেলা নির্বাচনে কোনো প্রার্থীকে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এর ফলে দলের কোনো নেতার স্বতন্ত্র প্রার্থী হতে বাধা নেই। বিএনপি- জামায়াত এ নির্বাচনে অংশ নিচ্ছে না। উখিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোটগ্রহণ হবে ২৯ মে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ১লাখ ৫১ হাজার ৫৬৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৫৫০জন। তৎমধ্যে মহিলা ভোটার ৭৩ হাজান ১৪ জন। ভোট কেন্দ্র ৬২ টি। ভোট কক্ষ (বুথ) রয়েছে ৩৫৫টি, তার মধ্য স্থায়ী বুথ ৩৪৪টি ও অস্থায়ী বুথ ১১টি। এবারই প্রথম এই নির্বাচনে উখিয়ার ভোটাররা ইভিএমে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×