হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়া কলেজে চার শিক্ষকের বিদায় সংবর্ধনা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২ নভেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজ থেকে অবসরজনিত কারণে বিদায় নেওয়া চার শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২ নভেম্বর) দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শাহজাহান চৌধুরী।

চারবারের সাবেক সংসদ সদস্য বক্তব্যে বলেন, “উখিয়ার মানুষের কথা ভেবে এই কলেজ প্রতিষ্ঠা করেছি, প্রতিষ্ঠাকালীন সময়ের শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকার চেয়েছিলেন কলেজ আমার নামে নামকরণ করতে। আমি তা হতে দিইনি, হাজার বছর ধরে এটি উখিয়ার নামেই থাকবে।”

আগামীতে উখিয়া কলেজকে সেরা শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তর করার প্রত্যয় ব্যক্ত করে এডহক কমিটির সভাপতি হিসেবে এসময় তিনি শিক্ষকদের বিভিন্ন দিক নির্দেশনা দেন।

আরও পড়ুন

ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে সেন্টমার্টিনের ‘বার আউলিয়া’

বিদায় নেওয়া শিক্ষকদের অবদানের কথা তুলে ধরতে গিয়ে কলেজের যাত্রাকালীন দিনগুলোর স্মৃতিচারণ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে এডহক কমিটির দাতা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট শাহজালাল বলেন, ” আমরা উখিয়া কলেজকে কক্সবাজার জেলার মডেল হিসেবে দেখতে চাই, আগামীর পরীক্ষা হবে আমাদের জন্য চ্যালেঞ্জ।”

অতীত ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহবান জানান এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড.মোকতার আহমেদ।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক যথাক্রমে – বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত দাশ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আহমদ ফারুক, সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আলমগীর মাহমুদ,দর্শন বিভাগের সহকারী অধ্যাপিকা শ্রীমতি শিল্পী পালকে সম্মাননা স্মারক তুলে দিয়ে সংবর্ধিত করা হয়।

বক্তব্যে স্মৃতিকাতর হয়ে পড়েন সদ্য সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত দাশ। তিনি বলেন,” প্রতিষ্ঠা লগ্ন থেকে যুক্ত হয়ে ইতিহাসের অংশ হয়েছি,চারবছরের জন্য অধ্যক্ষের চেয়ারে ছিলাম। আমাকে আপনারা কোনো কষ্ট দেননি বরং আমি আপনাদের দিয়েছি।”

উপাধ্যক্ষ ও বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শাহ আলমের সভাপতিত্বে এবং এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি অধ্যাপক তৌহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন।
####

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়া কলেজে চার শিক্ষকের বিদায় সংবর্ধনা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়া কলেজে চার শিক্ষকের বিদায় সংবর্ধনা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ উখিয়া কলেজ থেকে অবসরজনিত কারণে বিদায় নেওয়া চার শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শাহজাহান চৌধুরী। চারবারের সাবেক সংসদ সদস্য বক্তব্যে বলেন, "উখিয়ার মানুষের কথা ভেবে এই কলেজ প্রতিষ্ঠা করেছি, প্রতিষ্ঠাকালীন সময়ের শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকার চেয়েছিলেন কলেজ আমার নামে নামকরণ করতে। আমি তা হতে দিইনি, হাজার বছর ধরে এটি উখিয়ার নামেই থাকবে।" আগামীতে উখিয়া কলেজকে সেরা শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তর করার প্রত্যয় ব্যক্ত করে এডহক কমিটির সভাপতি হিসেবে এসময় তিনি শিক্ষকদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। বিদায় নেওয়া শিক্ষকদের অবদানের কথা তুলে ধরতে গিয়ে কলেজের যাত্রাকালীন দিনগুলোর স্মৃতিচারণ করেন তিনি। বিশেষ অতিথির বক্তব্যে এডহক কমিটির দাতা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট শাহজালাল বলেন, " আমরা উখিয়া কলেজকে কক্সবাজার জেলার মডেল হিসেবে দেখতে চাই, আগামীর পরীক্ষা হবে আমাদের জন্য চ্যালেঞ্জ।" অতীত ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহবান জানান এডহক কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড.মোকতার আহমেদ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক যথাক্রমে - বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত দাশ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আহমদ ফারুক, সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আলমগীর মাহমুদ,দর্শন বিভাগের সহকারী অধ্যাপিকা শ্রীমতি শিল্পী পালকে সম্মাননা স্মারক তুলে দিয়ে সংবর্ধিত করা হয়। বক্তব্যে স্মৃতিকাতর হয়ে পড়েন সদ্য সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত দাশ। তিনি বলেন," প্রতিষ্ঠা লগ্ন থেকে যুক্ত হয়ে ইতিহাসের অংশ হয়েছি,চারবছরের জন্য অধ্যক্ষের চেয়ারে ছিলাম। আমাকে আপনারা কোনো কষ্ট দেননি বরং আমি আপনাদের দিয়েছি।" উপাধ্যক্ষ ও বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শাহ আলমের সভাপতিত্বে এবং এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি অধ্যাপক তৌহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন। ####

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×