হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়া প্রেসক্লাব নির্বাচনে সভাপতি আনোয়ার, সাঃ সম্পাদক রতন নির্বাচিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩, ০৯:৪৪ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি::

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে উখিয়া প্রেসক্লাবের কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন। ২০ই জানুয়ারী শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা অবধি উৎসবমুখর পরিবেশে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগীতায় এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ক্লাবের প্রতিষ্টাতা সদস্য ও বর্তমান সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার (১৯ ভোট) তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সাবেক সভাপতি রফিকুল ইসলাম (৭ ভোট), বাতিলকৃত ভোট ২ টি। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাইফুর রহিম শাহীন (১৬ ভোট) নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন দ্বীপন বিশ্বাস (৭ ভোট)।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক রতন কান্তি দে (১৭ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হুমায়ুন কবির জুশান (১১ ভোট)। সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবাইদুল হক চৌধুরী আবু (১৮ ভোট) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মাহমুদুল হক বাবুল (১০ ভোট)।

আরও পড়ুন

উখিয়ায় এআরও সক্রিয় সদস্যসহ গ্রেপ্তার ২

অন্য নির্বাচিতরা হলেন, অর্থ সম্পাদক পদে যৌথভাবে সুলতান মাহমুদ চৌধুরী (১৩ ভোট) ও আমিনুল হক আমিন (১৩ ভোট)। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চু (১৫ ভোট), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইব্রাহিম মোস্তফা (১১ ভোট)। দপ্তর ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ শফিউল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ ফেরদৌস ওয়াহিদ (২২ ভোট), নুরুল হক খান (২১ ভোট), আমানুল হক বাবুল (১৬ ভোট), মৌলভী নুরুল হক (১৬ ভোট)।

সত্যতা নিশ্চিত করে প্রধান নির্বাচন কমিশনার জসিম উদ্দিন চৌধুরী জানান, সবার সর্বাত্মক সহযোগীতায় অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। সকলের আন্তরিক সহযোগীতার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সকলের সহযোগীতায় বর্তমানের ন্যায় ক্লাবের জন্য নিরলসভাবে কাজ করে যাবো। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে উখিয়া প্রেস ক্লাবকে মডেল হিসেবে সকলকে উপহার দিতে চাই এই লক্ষ্যই থাকবে।

উল্লেখ্য, উখিয়া প্রেস ক্লাবের ২৮ জন সদস্য এইদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন জসিম উদ্দিন চৌধুরী, এ এইচ সেলিম উল্লাহ ও আবদুল্লাহ আল আজিজ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়া প্রেসক্লাব নির্বাচনে সভাপতি আনোয়ার, সাঃ সম্পাদক রতন নির্বাচিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়া প্রেসক্লাব নির্বাচনে সভাপতি আনোয়ার, সাঃ সম্পাদক রতন নির্বাচিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩, ০৯:৪৪ অপরাহ্ন
Print Image
সংবাদ বিজ্ঞপ্তি:: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে উখিয়া প্রেসক্লাবের কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন। ২০ই জানুয়ারী শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা অবধি উৎসবমুখর পরিবেশে আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগীতায় এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ক্লাবের প্রতিষ্টাতা সদস্য ও বর্তমান সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার (১৯ ভোট) তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সাবেক সভাপতি রফিকুল ইসলাম (৭ ভোট), বাতিলকৃত ভোট ২ টি। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাইফুর রহিম শাহীন (১৬ ভোট) নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন দ্বীপন বিশ্বাস (৭ ভোট)। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক রতন কান্তি দে (১৭ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন হুমায়ুন কবির জুশান (১১ ভোট)। সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবাইদুল হক চৌধুরী আবু (১৮ ভোট) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মাহমুদুল হক বাবুল (১০ ভোট)। অন্য নির্বাচিতরা হলেন, অর্থ সম্পাদক পদে যৌথভাবে সুলতান মাহমুদ চৌধুরী (১৩ ভোট) ও আমিনুল হক আমিন (১৩ ভোট)। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী হুমায়ুন কবির বাচ্চু (১৫ ভোট), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইব্রাহিম মোস্তফা (১১ ভোট)। দপ্তর ও ক্রীড়া সম্পাদক পদে মোঃ শফিউল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ ফেরদৌস ওয়াহিদ (২২ ভোট), নুরুল হক খান (২১ ভোট), আমানুল হক বাবুল (১৬ ভোট), মৌলভী নুরুল হক (১৬ ভোট)। সত্যতা নিশ্চিত করে প্রধান নির্বাচন কমিশনার জসিম উদ্দিন চৌধুরী জানান, সবার সর্বাত্মক সহযোগীতায় অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। সকলের আন্তরিক সহযোগীতার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সকলের সহযোগীতায় বর্তমানের ন্যায় ক্লাবের জন্য নিরলসভাবে কাজ করে যাবো। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখে উখিয়া প্রেস ক্লাবকে মডেল হিসেবে সকলকে উপহার দিতে চাই এই লক্ষ্যই থাকবে। উল্লেখ্য, উখিয়া প্রেস ক্লাবের ২৮ জন সদস্য এইদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন জসিম উদ্দিন চৌধুরী, এ এইচ সেলিম উল্লাহ ও আবদুল্লাহ আল আজিজ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×