হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি, গুলিবিদ্ধ ৪

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৪ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুইটি ঘরে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কুতুপালং ২০-এক্সটেনশন ক্যাম্পের বি-২ ব্লকে ঘটনাটি ঘটে। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- আব্দুল মাজেদের ছেলে সামসুল আলম (৪৫), তার ছেলে আলাউদ্দিন (১২), মেয়ে মর্জিনা (১৩) ও মরিয়ম (১০)।

১৪ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন বলেন, ‘ভোরে ক্যাম্পের বি-২ ব্লকের বাসিন্দা হাসিনা বেগমের ঘরে ৮-১০ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ৭০ হাজার টাকা লুট করে। পরে পাশে তার বোন সাজেদা বেগমের ঘরে ঢুকে আরো ৮৬ হাজার টাকা লুট করে পালানোর চেষ্টা করে ডাকাতরা। প্রতিবেশী সামসুল আলমসহ অন্যরা তাদের আটকানোর চেষ্টা করেন। এসময় ডাকাতদের ছোড়া গুলিতে আহত হন চারজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে ভর্তি করেন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

তিনি আরো বলেন, “এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতরা পালিয়ে যায়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি, গুলিবিদ্ধ ৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি, গুলিবিদ্ধ ৪

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুইটি ঘরে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের ছোড়া গুলিতে চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কুতুপালং ২০-এক্সটেনশন ক্যাম্পের বি-২ ব্লকে ঘটনাটি ঘটে। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহতরা হলেন- আব্দুল মাজেদের ছেলে সামসুল আলম (৪৫), তার ছেলে আলাউদ্দিন (১২), মেয়ে মর্জিনা (১৩) ও মরিয়ম (১০)। ১৪ এপিবিএন অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন বলেন, ‘ভোরে ক্যাম্পের বি-২ ব্লকের বাসিন্দা হাসিনা বেগমের ঘরে ৮-১০ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ৭০ হাজার টাকা লুট করে। পরে পাশে তার বোন সাজেদা বেগমের ঘরে ঢুকে আরো ৮৬ হাজার টাকা লুট করে পালানোর চেষ্টা করে ডাকাতরা। প্রতিবেশী সামসুল আলমসহ অন্যরা তাদের আটকানোর চেষ্টা করেন। এসময় ডাকাতদের ছোড়া গুলিতে আহত হন চারজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন হাসপাতালে ভর্তি করেন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।” তিনি আরো বলেন, “এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতরা পালিয়ে যায়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×