হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতীয় জীবন ও বৈশ্বিক স্তরে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন


ঢাকা, ১৯ নভেম্বর – শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সামাজিক ন্যায়বিচার সংক্রান্ত বৈশ্বিক জোটের দায়িত্বশীল অংশীদার হিসেবে বর্তমান সরকার জাতীয় জীবনে, আঞ্চলিক পর্যায়ে ও বৈশ্বিক স্তরে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।

বুধবার (১৯ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও ) এর ৩৫৫তম গভর্নিং বডি অধিবেশনে অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

উপদেষ্টা অধিবেশনে সম্প্রতি সম্পন্ন হওয়া বাংলাদেশ শ্রম আইন সংশোধনের বিষয়ে গভর্নিং বডি সদস্যদেরকে অবহিত করেন। সংশোধিত আইনে গৃহকর্মী, কৃষি শ্রমিক ও অলাভজনক প্রতিষ্ঠানের কর্মীদেরকে শ্রম আইনের আওতায় আনা হয়েছে বলে জানান।

বর্তমান সরকার গভর্নিং বডিতে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, সংশোধিত শ্রম আইনে ট্রেড ইউনিয়ন নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শ্রমিক সংখ্যা ২০ শতাংশ থেকে কমিয়ে ২০ জনে নির্ধারণ করেছে। তাছাড়া, ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য কমিয়ে আনা, ব্যক্তিগত তথ্য দেওয়ার শর্ত শিথিল করা, কালো তালিকাভুক্তি নিষিদ্ধকরণসহ কিছু বিধান সংশোধিত আইনে যুক্ত করা হয়েছে।

উপদেষ্টা আরও বলেন, সংশোধিত শ্রম আইনে কর্মক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করা ছাড়াও কর্মক্ষেত্রে সহিংসতা, হয়রানি ও শিশু শ্রম বন্ধে শাস্তি ও প্রতিরোধমূলক ব্যবস্থার বিধান সংযোজিত হয়েছে। সংশোধনীতে ন্যূনতম মজুরি পুনঃনির্ধারণের সময়সীমা প্রতি পাঁচ বছরের পরিবর্তে তিন বছরে করার বিধানও রাখা হয়েছে।

অধিবেশনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা পাকিস্তানের মানব সম্পদ ব্যবস্থাপনা ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী চৌধুরী সালিক হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।

বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দক্ষতা উন্নয়ন সংক্রান্ত সহযোগিতাসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। এসময় শ্রম সচিব ড মো. সানোয়ার জাহান ভূইয়া এবং সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহানও উপস্থিত ছিলেন।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৯ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাতীয় জীবন ও বৈশ্বিক স্তরে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতীয় জীবন ও বৈশ্বিক স্তরে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ নভেম্বর – শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সামাজিক ন্যায়বিচার সংক্রান্ত বৈশ্বিক জোটের দায়িত্বশীল অংশীদার হিসেবে বর্তমান সরকার জাতীয় জীবনে, আঞ্চলিক পর্যায়ে ও বৈশ্বিক স্তরে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।বুধবার (১৯ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও ) এর ৩৫৫তম গভর্নিং বডি অধিবেশনে অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন।উপদেষ্টা অধিবেশনে সম্প্রতি সম্পন্ন হওয়া বাংলাদেশ শ্রম আইন সংশোধনের বিষয়ে গভর্নিং বডি সদস্যদেরকে অবহিত করেন। সংশোধিত আইনে গৃহকর্মী, কৃষি শ্রমিক ও অলাভজনক প্রতিষ্ঠানের কর্মীদেরকে শ্রম আইনের আওতায় আনা হয়েছে বলে জানান।বর্তমান সরকার গভর্নিং বডিতে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, সংশোধিত শ্রম আইনে ট্রেড ইউনিয়ন নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শ্রমিক সংখ্যা ২০ শতাংশ থেকে কমিয়ে ২০ জনে নির্ধারণ করেছে। তাছাড়া, ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য কমিয়ে আনা, ব্যক্তিগত তথ্য দেওয়ার শর্ত শিথিল করা, কালো তালিকাভুক্তি নিষিদ্ধকরণসহ কিছু বিধান সংশোধিত আইনে যুক্ত করা হয়েছে।উপদেষ্টা আরও বলেন, সংশোধিত শ্রম আইনে কর্মক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করা ছাড়াও কর্মক্ষেত্রে সহিংসতা, হয়রানি ও শিশু শ্রম বন্ধে শাস্তি ও প্রতিরোধমূলক ব্যবস্থার বিধান সংযোজিত হয়েছে। সংশোধনীতে ন্যূনতম মজুরি পুনঃনির্ধারণের সময়সীমা প্রতি পাঁচ বছরের পরিবর্তে তিন বছরে করার বিধানও রাখা হয়েছে।অধিবেশনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা পাকিস্তানের মানব সম্পদ ব্যবস্থাপনা ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী চৌধুরী সালিক হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দক্ষতা উন্নয়ন সংক্রান্ত সহযোগিতাসহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। এসময় শ্রম সচিব ড মো. সানোয়ার জাহান ভূইয়া এবং সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহানও উপস্থিত ছিলেন।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৯ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×