হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উন্নয়ন দেখতে আজ কক্সবাজার আসছেন সব দেশের রাষ্ট্রদূত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে আজ মঙ্গলবার একদিনের পরিদর্শনে কক্সবাজার আসছেন বাংলাদেশে নিয়োজিত সব বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা।

মূলত কক্সবাজারে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন এবং কক্সবাজারকে সারা পৃথিবীর কাছে তুলে ধরতেই তাদের এই ভ্রমণ বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ পরিদর্শনে নেতৃত্ব দেবেন।

সূত্র জানায়, ২৭ ফেব্রুয়ারি সকালে তারা প্রথমে চট্টগ্রাম যাবে। এরপর ট্রেনযোগে চট্রগ্রাম থেকে তারা কক্সবাজার যাবে। এ সময় কক্সবাজারে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন রাষ্ট্রদূতরা। সফরকালে বঙ্গবন্ধু টানেল পরিদর্শনেও যাওয়ার কথা রয়েছে তাদের।

এর আগে গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে অধিবেশনে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, বর্তমানে বাংলাদেশে ৫১টি বিদেশি দূতাবাস রয়েছে।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

অন্যদিকে, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ ৮১টি দূতাবাসের মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উন্নয়ন দেখতে আজ কক্সবাজার আসছেন সব দেশের রাষ্ট্রদূত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উন্নয়ন দেখতে আজ কক্সবাজার আসছেন সব দেশের রাষ্ট্রদূত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
Print Image
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে আজ মঙ্গলবার একদিনের পরিদর্শনে কক্সবাজার আসছেন বাংলাদেশে নিয়োজিত সব বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা। মূলত কক্সবাজারে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন এবং কক্সবাজারকে সারা পৃথিবীর কাছে তুলে ধরতেই তাদের এই ভ্রমণ বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এ পরিদর্শনে নেতৃত্ব দেবেন। সূত্র জানায়, ২৭ ফেব্রুয়ারি সকালে তারা প্রথমে চট্টগ্রাম যাবে। এরপর ট্রেনযোগে চট্রগ্রাম থেকে তারা কক্সবাজার যাবে। এ সময় কক্সবাজারে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন রাষ্ট্রদূতরা। সফরকালে বঙ্গবন্ধু টানেল পরিদর্শনেও যাওয়ার কথা রয়েছে তাদের। এর আগে গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে অধিবেশনে এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, বর্তমানে বাংলাদেশে ৫১টি বিদেশি দূতাবাস রয়েছে। অন্যদিকে, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ ৮১টি দূতাবাসের মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×