হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উপকূলে ৫৬৬ ডিম দিয়ে সাগরে ফিরেছে ৫টি মা কচ্ছপ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন

কক্সবাজার সমুদ্রসৈকতে একের পর এক মা কচ্ছপের মৃত্যুর মিছিলের মধ্যে সুখবর দিয়েছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট (বোরি)। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, সোমবার অন্তত পাঁচটি মা কাছিম উপকূলে ডিম পেড়ে সমুদ্রে ফিরে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তরিকুল ইসলামের দেওয়া তথ্যমতে, ভোরে সোনারপাড়া সৈকতের রেজুখাল মোহনার বালিয়াড়িতে একটি অলিভ রিডলি মা কাছিম ১০১টি ডিম পেড়ে সমুদ্রে ফিরে যেতে সক্ষম হয়েছে। এ ছাড়া শামলাপুর দুটি কাছিম থেকে ২৪০টি, মাথাভাঙ্গা একটি কাছিম থেকে ১১৫টি, উত্তর শীলখালী একটি কাছিম থেকে ১১০টিসহ মোট পাঁচটি কাছিম থেকে ৫৬৬টি ডিম সংরক্ষণ করা হয়েছে।

তিনি আরও জানান, এখন মা কচ্ছপের প্রজনন মৌসুম। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত মা কচ্ছপ উপকূলে এসে ডিম দেয়। কোডেক-ন্যাচার অ্যান্ড লাইফ প্রজেক্টের অধীনে এসব ডিম সংগ্রহ, বাচ্চা ফুটানো এবং সাগরে ছেড়ে দেওয়ার কাজটি করা হয়ে থাকে। একই দিনে পাঁচটি কচ্ছপের ৫৬৬টি ডিম সংগ্রহ নিশ্চয় বড় সুখবর।

কক্সবাজার সমুদ্রসৈকতে জানুয়ারি থেকে এ পর্যন্ত ভেসে এসেছে ১০৩টি মৃত মা কচ্ছপ। এর মধ্যে ১১ দিনে পাওয়া গেছে ৫৯টি মৃত মা কচ্ছপ। যার মধ্যে ৭ শতাধিক ডিমও সংগ্রহ করা গেছে।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, প্রতিটি কচ্ছপই জালের সুতোয় পেছানো এবং আঘাতপ্রাপ্ত ছিল। উপকূলে ডিম দিতে আসার সময় জেলেদের ফেলে দেওয়া জাল, রশিতে পেছিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে এসব কচ্ছপের মৃত হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উপকূলে ৫৬৬ ডিম দিয়ে সাগরে ফিরেছে ৫টি মা কচ্ছপ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উপকূলে ৫৬৬ ডিম দিয়ে সাগরে ফিরেছে ৫টি মা কচ্ছপ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন
Print Image
কক্সবাজার সমুদ্রসৈকতে একের পর এক মা কচ্ছপের মৃত্যুর মিছিলের মধ্যে সুখবর দিয়েছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট (বোরি)। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, সোমবার অন্তত পাঁচটি মা কাছিম উপকূলে ডিম পেড়ে সমুদ্রে ফিরে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তরিকুল ইসলামের দেওয়া তথ্যমতে, ভোরে সোনারপাড়া সৈকতের রেজুখাল মোহনার বালিয়াড়িতে একটি অলিভ রিডলি মা কাছিম ১০১টি ডিম পেড়ে সমুদ্রে ফিরে যেতে সক্ষম হয়েছে। এ ছাড়া শামলাপুর দুটি কাছিম থেকে ২৪০টি, মাথাভাঙ্গা একটি কাছিম থেকে ১১৫টি, উত্তর শীলখালী একটি কাছিম থেকে ১১০টিসহ মোট পাঁচটি কাছিম থেকে ৫৬৬টি ডিম সংরক্ষণ করা হয়েছে। তিনি আরও জানান, এখন মা কচ্ছপের প্রজনন মৌসুম। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত মা কচ্ছপ উপকূলে এসে ডিম দেয়। কোডেক-ন্যাচার অ্যান্ড লাইফ প্রজেক্টের অধীনে এসব ডিম সংগ্রহ, বাচ্চা ফুটানো এবং সাগরে ছেড়ে দেওয়ার কাজটি করা হয়ে থাকে। একই দিনে পাঁচটি কচ্ছপের ৫৬৬টি ডিম সংগ্রহ নিশ্চয় বড় সুখবর। কক্সবাজার সমুদ্রসৈকতে জানুয়ারি থেকে এ পর্যন্ত ভেসে এসেছে ১০৩টি মৃত মা কচ্ছপ। এর মধ্যে ১১ দিনে পাওয়া গেছে ৫৯টি মৃত মা কচ্ছপ। যার মধ্যে ৭ শতাধিক ডিমও সংগ্রহ করা গেছে। বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, প্রতিটি কচ্ছপই জালের সুতোয় পেছানো এবং আঘাতপ্রাপ্ত ছিল। উপকূলে ডিম দিতে আসার সময় জেলেদের ফেলে দেওয়া জাল, রশিতে পেছিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে এসব কচ্ছপের মৃত হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×