হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উপদেষ্টার বিবৃতির প্রতিবাদ জানিয়ে যা বলল পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন


ঢাকা, ১১ সেপ্টেম্বর – আরইবি-পিবিএসের বিদ্যমান সংকট সমাধানে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানের বিবৃতির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। পাশাপাশি দাবি বাস্তবায়নে গণছুটি কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বার্তায় বলা হয়, চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ ১১ সেপ্টেম্বর বিদ্যুৎ উপদেষ্টা মহোদয়ের বিবৃতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, উপদেষ্টা কর্তৃক মূল সমস্যা বা দাবিকে অ্যাড্রেস না করে কৌশলে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সরবরাহকৃত তথ্যের মাধ্যমে বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে। এ ছাড়া, দাবির যৌক্তিকতা উপলব্ধি না করে বারবার দেশবিরোধী শক্তির ট্যাগ দেওয়া হচ্ছে এবং নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখানো হচ্ছে, যা কোনোভাবেই প্রত্যাশিত নয়। উপদেষ্টার এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বার্তায় আরও বলা হয়, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের দমন-পীড়নের মাধ্যমে বারবার আন্দোলনে বাধ্য করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির সরাসরি যোগাযোগের সুযোগ না থাকায় আরইবি কর্তৃক বারবার ভুল তথ্য-উপাত্তের মাধ্যমে বিদ্যুৎ বিভাগকে বিভ্রান্ত করা হয়। তারই ধারাবাহিকতায় বদলি সংক্রান্ত যে বিষয়টি সমাধান করা হয়েছে মর্মে উপস্থাপন করা হয়েছে প্রকৃত অর্থে সেটাও সমাধান হয়নি। বিদ্যুৎ লাইন ও এলাকা পরিচিত থাকায় সহজে সেবা দেওয়ার জন্য পূর্বের কর্মস্থলে বদলির দাবি করা হলেও অন্য জায়গায় বদলি করা হয়েছে।

বারবার আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধানের আহ্বান জানালেও তা কর্ণপাত না করে দমন-পীড়নের পন্থা অবলম্বন করা হয়। শহীদ মিনারে ১৬ দিন ব্যাপী আন্দোলনের পর বিদ্যুৎ বিভাগ কর্তৃক কমিটি গঠন করা হয়। আরইবি এ কমিটির নির্দেশনা বাস্তবায়ন না করে দমন-পীড়ন শুরু করে। কর্মপরিবেশকে অস্থিতিশীল করার জন্য কথায় কথায় বরখাস্ত, সংযুক্ত, হয়রানিমূলক বদলিসহ নানান শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১১ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উপদেষ্টার বিবৃতির প্রতিবাদ জানিয়ে যা বলল পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উপদেষ্টার বিবৃতির প্রতিবাদ জানিয়ে যা বলল পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ সেপ্টেম্বর – আরইবি-পিবিএসের বিদ্যমান সংকট সমাধানে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানের বিবৃতির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। পাশাপাশি দাবি বাস্তবায়নে গণছুটি কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানানো হয়।বার্তায় বলা হয়, চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ ১১ সেপ্টেম্বর বিদ্যুৎ উপদেষ্টা মহোদয়ের বিবৃতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, উপদেষ্টা কর্তৃক মূল সমস্যা বা দাবিকে অ্যাড্রেস না করে কৌশলে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সরবরাহকৃত তথ্যের মাধ্যমে বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে। এ ছাড়া, দাবির যৌক্তিকতা উপলব্ধি না করে বারবার দেশবিরোধী শক্তির ট্যাগ দেওয়া হচ্ছে এবং নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখানো হচ্ছে, যা কোনোভাবেই প্রত্যাশিত নয়। উপদেষ্টার এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।বার্তায় আরও বলা হয়, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের দমন-পীড়নের মাধ্যমে বারবার আন্দোলনে বাধ্য করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির সরাসরি যোগাযোগের সুযোগ না থাকায় আরইবি কর্তৃক বারবার ভুল তথ্য-উপাত্তের মাধ্যমে বিদ্যুৎ বিভাগকে বিভ্রান্ত করা হয়। তারই ধারাবাহিকতায় বদলি সংক্রান্ত যে বিষয়টি সমাধান করা হয়েছে মর্মে উপস্থাপন করা হয়েছে প্রকৃত অর্থে সেটাও সমাধান হয়নি। বিদ্যুৎ লাইন ও এলাকা পরিচিত থাকায় সহজে সেবা দেওয়ার জন্য পূর্বের কর্মস্থলে বদলির দাবি করা হলেও অন্য জায়গায় বদলি করা হয়েছে।বারবার আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধানের আহ্বান জানালেও তা কর্ণপাত না করে দমন-পীড়নের পন্থা অবলম্বন করা হয়। শহীদ মিনারে ১৬ দিন ব্যাপী আন্দোলনের পর বিদ্যুৎ বিভাগ কর্তৃক কমিটি গঠন করা হয়। আরইবি এ কমিটির নির্দেশনা বাস্তবায়ন না করে দমন-পীড়ন শুরু করে। কর্মপরিবেশকে অস্থিতিশীল করার জন্য কথায় কথায় বরখাস্ত, সংযুক্ত, হয়রানিমূলক বদলিসহ নানান শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১১ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×