হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উপস্থিতি প্রমাণ করে ভোট বর্জনকারীদের জনগণ বর্জন করেছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৭ জানুয়ারি ২০২৪, ০২:০৭ অপরাহ্ন


নোয়াখালী, ০৭ জানুয়ারি – ভোট বর্জনকারীদের জনগণ বর্জন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (৭ জানুয়ারি) সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট এক নম্বর ওয়ার্ডের উদয়ন প্রি-ক্যাডেট অ্যাকাডেমি কেন্দ্রে ভোট দেয়া শেষে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আজকে এটাই প্রমাণ করছে, ভোটাররাই তাদের বর্জন করেছে। আজকে সারা বাংলাদেশে যে উৎসবমুখর পরিবেশ, শান্তিপূর্ণ পরিস্থিতি, ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং উপস্থিতি এটাই প্রমাণ করে যে, যারা ভোট বর্জন করতে নাশকতার আশ্রয় নিয়েছে তারা আবারও পরাজিত হলো। ভোটারদের বর্জন করতে তারা অনুরোধ করেছে কিন্তু নির্বাচনে আজ যে পরিবেশ এবং ভোটারদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাতে মনে হচ্ছে যে, যারা বর্জন করতে আহ্বান করেছিল, ভোটাররা তাদেরই বর্জন করেছে।

আরও পড়ুন

৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

কাদের আরো বলেন, ‘শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি এ পর্যন্ত যত জায়গায় খবর নিয়েছি এবং আমি আমার নির্বাচনী এলাকায় এসে যা দেখতে পাচ্ছি, উৎসবমুখর পরিবেশ, বিপুল সংখ্যক ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। এটাই প্রমাণ করে বিএনপি এবং তাদের সমমনস্করা আন্দোলনে পরাজিত হয়েছে।’

বিদেশি পর্যবেক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এতদিন শুনেছেন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না, বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই, বাংলাদেশে অংশগ্রহণমূলক-প্রতিযোগিতামূলক নির্বাচন হবে না, তাদের (বিএনপি) এই অপপ্রচার বাইরে থেকে তারা শুনেছেন। বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিকদের কাছে আমি অনুরোধ করব, আপনারা সরেজমিনে এখন দেখছেন ভোটের পরিবেশ কেমন—জনগণের স্বতঃস্ফূর্ততা এবং উৎসবমুখর পরিবেশ সব কিছুই তারা লক্ষ করছেন।’

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৭ জানুয়ারি ২০২৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উপস্থিতি প্রমাণ করে ভোট বর্জনকারীদের জনগণ বর্জন করেছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উপস্থিতি প্রমাণ করে ভোট বর্জনকারীদের জনগণ বর্জন করেছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৭ জানুয়ারি ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নোয়াখালী, ০৭ জানুয়ারি – ভোট বর্জনকারীদের জনগণ বর্জন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (৭ জানুয়ারি) সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট এক নম্বর ওয়ার্ডের উদয়ন প্রি-ক্যাডেট অ্যাকাডেমি কেন্দ্রে ভোট দেয়া শেষে তিনি এমন মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, আজকে এটাই প্রমাণ করছে, ভোটাররাই তাদের বর্জন করেছে। আজকে সারা বাংলাদেশে যে উৎসবমুখর পরিবেশ, শান্তিপূর্ণ পরিস্থিতি, ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং উপস্থিতি এটাই প্রমাণ করে যে, যারা ভোট বর্জন করতে নাশকতার আশ্রয় নিয়েছে তারা আবারও পরাজিত হলো। ভোটারদের বর্জন করতে তারা অনুরোধ করেছে কিন্তু নির্বাচনে আজ যে পরিবেশ এবং ভোটারদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাতে মনে হচ্ছে যে, যারা বর্জন করতে আহ্বান করেছিল, ভোটাররা তাদেরই বর্জন করেছে। কাদের আরো বলেন, ‘শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি এ পর্যন্ত যত জায়গায় খবর নিয়েছি এবং আমি আমার নির্বাচনী এলাকায় এসে যা দেখতে পাচ্ছি, উৎসবমুখর পরিবেশ, বিপুল সংখ্যক ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। এটাই প্রমাণ করে বিএনপি এবং তাদের সমমনস্করা আন্দোলনে পরাজিত হয়েছে।’ বিদেশি পর্যবেক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এতদিন শুনেছেন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না, বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই, বাংলাদেশে অংশগ্রহণমূলক-প্রতিযোগিতামূলক নির্বাচন হবে না, তাদের (বিএনপি) এই অপপ্রচার বাইরে থেকে তারা শুনেছেন। বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিকদের কাছে আমি অনুরোধ করব, আপনারা সরেজমিনে এখন দেখছেন ভোটের পরিবেশ কেমন—জনগণের স্বতঃস্ফূর্ততা এবং উৎসবমুখর পরিবেশ সব কিছুই তারা লক্ষ করছেন।’ সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০৭ জানুয়ারি ২০২৪

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×