হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উৎকণ্ঠা শেষে দেশে ফিরছেন মুশফিকুর রহিম, উঠলেন বিমানে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন


ঢাকা, ২ মার্চ – পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছিলেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন তিনি। তবে সব উৎকণ্ঠা কাটিয়ে অবশেষে দেশের পথে রওনা হয়েছেন এই তারকা ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক নিজেই নিশ্চিত করেছেন যে তিনি ঢাকার উদ্দেশ্যে বিমানে উঠেছেন।

আরও পড়ুন

টোকিওর মতবিনিময় সভায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রোডম্যাপ তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোববার দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নিরাপদে বিমানে চড়েছি। ইনশাআল্লাহ আগামীকাল সকালে ঢাকায় নামব।’ কঠিন সময়ে যারা খোঁজখবর নিয়েছেন এবং দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জানা যায়, ওমরাহ শেষে দুবাই হয়ে গত শুক্রবারই দেশে ফেরার কথা ছিল মুশফিকের। কিন্তু ইরান ও ইসরায়েল দ্বন্দ্বে আকাশপথ বন্ধ থাকায় দুবাই থেকে তার ফ্লাইট পুনরায় জেদ্দায় ফেরত পাঠানো হয়।

এর আগে মুশফিকের আটকা পড়ার খবরে উদ্বেগ তৈরি হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন যে তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি তদারকি করছেন এবং ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ রাখছেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উৎকণ্ঠা শেষে দেশে ফিরছেন মুশফিকুর রহিম, উঠলেন বিমানে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উৎকণ্ঠা শেষে দেশে ফিরছেন মুশফিকুর রহিম, উঠলেন বিমানে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২ মার্চ – পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েছিলেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন তিনি। তবে সব উৎকণ্ঠা কাটিয়ে অবশেষে দেশের পথে রওনা হয়েছেন এই তারকা ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যমে মুশফিক নিজেই নিশ্চিত করেছেন যে তিনি ঢাকার উদ্দেশ্যে বিমানে উঠেছেন।রোববার দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নিরাপদে বিমানে চড়েছি। ইনশাআল্লাহ আগামীকাল সকালে ঢাকায় নামব।’ কঠিন সময়ে যারা খোঁজখবর নিয়েছেন এবং দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।জানা যায়, ওমরাহ শেষে দুবাই হয়ে গত শুক্রবারই দেশে ফেরার কথা ছিল মুশফিকের। কিন্তু ইরান ও ইসরায়েল দ্বন্দ্বে আকাশপথ বন্ধ থাকায় দুবাই থেকে তার ফ্লাইট পুনরায় জেদ্দায় ফেরত পাঠানো হয়।এর আগে মুশফিকের আটকা পড়ার খবরে উদ্বেগ তৈরি হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন যে তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি তদারকি করছেন এবং ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ রাখছেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×