হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

একদিনে ইউক্রেনের তিন যুদ্ধবিমান ভূপাতিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩ মে ২০২৩, ০২:০৭ অপরাহ্ন


মস্কো, ০৩ মে – ক্রমশই জোড়ালো হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ এ দাবি করে বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের তিনটি বিমান ধ্বংস করেছে। দু’টি ইউক্রেনীয় মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের উলইয়ানভকা এবং খেরসন অঞ্চলের মিরোলায়োবভকায়।

আরও পড়ুন

একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, যাচাই-বাছাইয়ের জন্য স্থগিত আরও ৪টি

তৃতীয় যুদ্ধবিমানটি ধ্বংস করার ব্যাপারে কোনাসেনকোভ বলেছেন, খেরসন অঞ্চলের ভেলেনতোনস্কি বসতির কাছে ইউক্রেনীয় বিমানবাহিনীর এসইউ-২৫ বিমান ভূপাতিত করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছেন রাশিয়ার সেনারা ইউক্রেনের অস্ত্রের গুদাম এবং অন্যান্য যন্ত্রাংশের ওপর আঘাত হেনে সেগুলো ধ্বংস করেছে। এছাড়া হামলা চালিয়ে ইউক্রেনের একশরও বেশি সেনাকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

মুখপাত্র ইগোর কোনাসেনকোভ জানিয়েছেন, রুশ সেনাদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের পাঠানো হিমার্স রকেট লঞ্চার দিয়ে রকেট ছুঁড়েছিল ইউক্রেনীয় বাহিনী। কিন্তু এরমধ্যে ৮টি রকেট ঠেকিয়ে দেয়া হয়েছে।

এরআগে সোমবার (১ মে) ইউক্রেনজুড়ে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এ দিন জল ও স্থল থেকে ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলা ছোঁড়া হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৩ মে ২০২৩

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

একদিনে ইউক্রেনের তিন যুদ্ধবিমান ভূপাতিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

একদিনে ইউক্রেনের তিন যুদ্ধবিমান ভূপাতিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩ মে ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মস্কো, ০৩ মে – ক্রমশই জোড়ালো হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাসেনকোভ এ দাবি করে বলেছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের তিনটি বিমান ধ্বংস করেছে। দু’টি ইউক্রেনীয় মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের উলইয়ানভকা এবং খেরসন অঞ্চলের মিরোলায়োবভকায়। তৃতীয় যুদ্ধবিমানটি ধ্বংস করার ব্যাপারে কোনাসেনকোভ বলেছেন, খেরসন অঞ্চলের ভেলেনতোনস্কি বসতির কাছে ইউক্রেনীয় বিমানবাহিনীর এসইউ-২৫ বিমান ভূপাতিত করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছেন রাশিয়ার সেনারা ইউক্রেনের অস্ত্রের গুদাম এবং অন্যান্য যন্ত্রাংশের ওপর আঘাত হেনে সেগুলো ধ্বংস করেছে। এছাড়া হামলা চালিয়ে ইউক্রেনের একশরও বেশি সেনাকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। মুখপাত্র ইগোর কোনাসেনকোভ জানিয়েছেন, রুশ সেনাদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের পাঠানো হিমার্স রকেট লঞ্চার দিয়ে রকেট ছুঁড়েছিল ইউক্রেনীয় বাহিনী। কিন্তু এরমধ্যে ৮টি রকেট ঠেকিয়ে দেয়া হয়েছে। এরআগে সোমবার (১ মে) ইউক্রেনজুড়ে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এ দিন জল ও স্থল থেকে ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলা ছোঁড়া হয়। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ০৩ মে ২০২৩  

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×