হেলাল উদ্দিন ::
টেকনাফের উনচিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ১টি গুলির খোসা এবং রামদাসহ দু’জন রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের সদস্যরা।আটকরা হলেন, উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ জোহান(২৪) ও মোহাম্মদ নুর(৩৭)।
বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ২২নম্বর ক্যাম্প হতে তাদেরকে আটক করা হয়েছে।
১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএনের অধিনায়ক (এসপি) মো. তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ‘রোহিঙ্গা সন্ত্রাসী’ মোহাম্মদ জোহান ও মোহাম্মদ নূর কে আটক করা হয়। এসময় উভয়ের কাছ থেকে ১টি দেশীয় তৈরি একটি একনালা বন্দুক, ১টি রাবার বুলেটের খোসা ও ১টি রামদা উদ্ধার করা হয়।
৭ নভেম্বর উপলক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
তিনি আরও জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত রোহিঙ্গাদেরকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
- ঈদগাঁওয়ে ফের দুই বসত ঘরে দুর্ধর্ষ ডাকাতি- ৬৫ ভরি স্বর্ণালঙ্কার-নগদ টাকাসহ মালামালের লুট
- কক্সবাজারে শাশুড়ি হত্যার দায়ে জামাতার ৪০ বছরের সাজা




মন্তব্য করুন