হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এক মাসের মধ্যেই ডিসি সড়কের সংস্কার করা হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১২ জুলাই ২০২৩, ০৭:৫০ পূর্বাহ্ন

কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ডিসি সড়কসহ ইউনিয়নের বিভিন্ন রাস্তা পরিদর্শন করেছেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। এসময় এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মামুন খাঁন সাথে ছিলেন।

পরিদর্শনকালে এমপি কমল বলেছেন, পানিরছড়া থেকে ভারুয়াখালী ডিসি সড়ক সংস্কারে আমার নিজের বরাদ্দ থেকে দরপত্রের মাধ্যমে উদ্যোগ নেয়া হয়। কিন্তু ঠিকাদার যথা সময়ে কাজ না করায় মানুষ দুর্ভোগে পড়ে। এমতাবস্থায় স্থানীয় যুবসমাজ যারা সংস্কারের কাজ করছেন তাদের সকলকে ধন্যবাদ জানান।

তিনি বলেন আগামী দশ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তা সমুহ সংস্কার করে প্রাথমিক ভাবে চলাচলের উপযোগী করা হবে এবং এক মাসের মধ্যে দরপত্র আহবানের মাধ্যমে রাস্তা সংস্কার করা হবে।

সাইমুম সরওয়ার কমল এমপি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেকই অনেক কথা বলবেন। ষড়যন্ত্রকারিদের কথায় বিভ্রান্ত না হয়ে নৌকার বিজয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
মঙ্গলবার (১১ জুলাই) বিকাল ৩ টা থেকে ভারুয়াখালীর বিভিন্ন সড়ক পরিদর্শন ও পথ সভায় তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল হুদা মেহেদীর সঞ্চালনায় পথসভা ও পরিদর্শনকালে সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর কাজী বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, ভারুয়াখালী ইউনিয়নের আবুল কাশেম মেম্বার, কাজল মেম্বার, খোকন, আমান, বাবু, ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের মেম্বার, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সন্ধ্যা ৬ টায় আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এক মাসের মধ্যেই ডিসি সড়কের সংস্কার করা হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এক মাসের মধ্যেই ডিসি সড়কের সংস্কার করা হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১২ জুলাই ২০২৩, ০৭:৫০ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ডিসি সড়কসহ ইউনিয়নের বিভিন্ন রাস্তা পরিদর্শন করেছেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। এসময় এলজিইডি কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মামুন খাঁন সাথে ছিলেন। পরিদর্শনকালে এমপি কমল বলেছেন, পানিরছড়া থেকে ভারুয়াখালী ডিসি সড়ক সংস্কারে আমার নিজের বরাদ্দ থেকে দরপত্রের মাধ্যমে উদ্যোগ নেয়া হয়। কিন্তু ঠিকাদার যথা সময়ে কাজ না করায় মানুষ দুর্ভোগে পড়ে। এমতাবস্থায় স্থানীয় যুবসমাজ যারা সংস্কারের কাজ করছেন তাদের সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন আগামী দশ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তা সমুহ সংস্কার করে প্রাথমিক ভাবে চলাচলের উপযোগী করা হবে এবং এক মাসের মধ্যে দরপত্র আহবানের মাধ্যমে রাস্তা সংস্কার করা হবে। সাইমুম সরওয়ার কমল এমপি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেকই অনেক কথা বলবেন। ষড়যন্ত্রকারিদের কথায় বিভ্রান্ত না হয়ে নৌকার বিজয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মঙ্গলবার (১১ জুলাই) বিকাল ৩ টা থেকে ভারুয়াখালীর বিভিন্ন সড়ক পরিদর্শন ও পথ সভায় তিনি এ কথা বলেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল হুদা মেহেদীর সঞ্চালনায় পথসভা ও পরিদর্শনকালে সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর কাজী বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, ভারুয়াখালী ইউনিয়নের আবুল কাশেম মেম্বার, কাজল মেম্বার, খোকন, আমান, বাবু, ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের মেম্বার, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যা ৬ টায় আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×