হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এখনও বকেয়া টাকা পাননি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৭ অপরাহ্ন


ঢাকা, ১০ ফেব্রুয়ারি – বিপিএলের পুরো আসর জুড়ে পারিশ্রমিক ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দুর্বার রাজশাহী। ক্রিকেটার ও স্টাফদের বকেয়া পারিশ্রমিক প্রদানে কয়েক দফা ডেটলাইন দিয়েও ব্যর্থ হয় দুর্বার রাজশাহীর মালিকপক্ষ। শেষমেশ দেশ ছেড়ে পালানোর গুঞ্জনও উঠেছিল রাজশাহীর মালিক শফিকুর রহমানের। যে কারণে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার।

গত ৩ ফেব্রুয়ারি ফ্র্যাঞ্চাইজিটির মালিক শফিকুর রহমানকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাতে দোষ স্বীকার করে নির্ধারিত ডেডলাইনে ক্রিকেটারদের সকল পাওনা বুঝিয়ে দেয়ার আশ্বাস দেন তিনি। ক্রীড়া মন্ত্রণালয় তখন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, দুর্বার রাজশাহীর ক্রিকেটার ও কোচিং স্টাফের সম্মানী ১০ ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করতে হবে।

আরও পড়ুন

এবার মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

ডিবির কাছে লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পর ক্রিকেটারদের সম্মানীর দ্বিতীয় ২৫ শতাংশ পরিশোধ করেন তিনি। অর্থাৎ অনেক জল ঘোলা হওয়ার পর তাসকিন আহমেদদের চুক্তির ৫০ শতাংশ টাকা দিয়েছিল ফ্র্যাঞ্চাইজি। কথা ছিল ৭ ও ১০ ফেব্রুয়ারি বাকি ৫০ শতাংশ টাকা দেওয়া হবে। সরকারের বেঁধে দেওয়া সময়ের শেষ দিন ছিল আজ। কিন্তু আজও রাজশাহীর মালিকের কাছ থেকে আর কোনো টানা পাননি ক্রিকেটাররা। এনামুল হক বিজয়রা টাকা না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে বিস্তারিত জানতে চেয়ে রাজশাহীর মালিক শফিকুর রহমানকে ফোন করে পাওয়া যায়নি। বিসিবি থেকেও কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি।

সূত্র:সমকাল
এনএন/ ১০ ফেব্রুয়ারি ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এখনও বকেয়া টাকা পাননি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এখনও বকেয়া টাকা পাননি দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ ফেব্রুয়ারি – বিপিএলের পুরো আসর জুড়ে পারিশ্রমিক ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দুর্বার রাজশাহী। ক্রিকেটার ও স্টাফদের বকেয়া পারিশ্রমিক প্রদানে কয়েক দফা ডেটলাইন দিয়েও ব্যর্থ হয় দুর্বার রাজশাহীর মালিকপক্ষ। শেষমেশ দেশ ছেড়ে পালানোর গুঞ্জনও উঠেছিল রাজশাহীর মালিক শফিকুর রহমানের। যে কারণে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার।গত ৩ ফেব্রুয়ারি ফ্র্যাঞ্চাইজিটির মালিক শফিকুর রহমানকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাতে দোষ স্বীকার করে নির্ধারিত ডেডলাইনে ক্রিকেটারদের সকল পাওনা বুঝিয়ে দেয়ার আশ্বাস দেন তিনি। ক্রীড়া মন্ত্রণালয় তখন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, দুর্বার রাজশাহীর ক্রিকেটার ও কোচিং স্টাফের সম্মানী ১০ ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করতে হবে।ডিবির কাছে লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পর ক্রিকেটারদের সম্মানীর দ্বিতীয় ২৫ শতাংশ পরিশোধ করেন তিনি। অর্থাৎ অনেক জল ঘোলা হওয়ার পর তাসকিন আহমেদদের চুক্তির ৫০ শতাংশ টাকা দিয়েছিল ফ্র্যাঞ্চাইজি। কথা ছিল ৭ ও ১০ ফেব্রুয়ারি বাকি ৫০ শতাংশ টাকা দেওয়া হবে। সরকারের বেঁধে দেওয়া সময়ের শেষ দিন ছিল আজ। কিন্তু আজও রাজশাহীর মালিকের কাছ থেকে আর কোনো টানা পাননি ক্রিকেটাররা। এনামুল হক বিজয়রা টাকা না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।এ ব্যাপারে বিস্তারিত জানতে চেয়ে রাজশাহীর মালিক শফিকুর রহমানকে ফোন করে পাওয়া যায়নি। বিসিবি থেকেও কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি।সূত্র:সমকালএনএন/ ১০ ফেব্রুয়ারি ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×