হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এনএসআই’র তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক মানবপাচার চক্রের প্রধানসহ ৫ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন


ঢাকা, ০৮ সেপ্টেম্বর – জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যে রাজধানীর উত্তরা এলাকা থেকে আন্তর্জাতিক মানবপাচার চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। মানবপাচারের পর জিম্মি করে টাকা আদায়ের ঘটনার পর ডিএমপির হাজারীবাগ থানায় ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা করেন। এরপর অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেপ্তার করে র‍্যাব।

রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উত্তরা পশ্চিম থানা এলাকার ১১ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ‎গ্রেপ্তাররা হলেন- চক্রের প্রধান আমিনুল ইসলাম, সহযোগী আব্দুল হাকিম, নূর ইসলাম, আসাদুজ্জামান ও শাহরিয়ার শেখ মুরাদ।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৯টি পাসপোর্ট, ১০টি স্মার্ট ফোন, ১টি বাটন ফোন ও মানবপাচারের মাধ্যমে অর্জিত নগদ এক কোটি ছাপ্পান্ন লাখ ছাব্বিশ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, ভিসা এবং পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ বিশেষ করে বেকার যুবকদের টার্গেট করে গত কয়েক বছরে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আবদুল্লাহ-আমিনুল এর মানবপাচার চক্রটি। দীর্ঘদিন ধরে তারা তাদের এসব কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। ইউরোপে পাঠানোর কথা বলে জন প্রতি ২০/২৫ লাখ টাকা নেয় চক্রটি। বাংলাদেশ থেকে আমিনুল এবং লিবিয়া থেকে আবদুল্লাহ পাচারের এই কার্যক্রম তত্ত্বাবধান করে থাকে। পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে প্রথমে ভুয়া ভিসা তৈরি করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠায় চক্রটি। ইউরোপে নিয়ে যাওয়ার রুট হিসেবে চক্রটি দীর্ঘদিন প্রথমে মিশর এবং পরে মিশর থেকে লিবিয়া হয়ে ইউরোপের বিভিন্ন দেশে ঝুঁকিপূর্ণ ও অবৈধ নৌ রুট ব্যবহার করে আসছে।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, আসামি আমিনুল ইসলাম একজন মানবপাচারকারী। মামলার বাদীর ভাই ভিকটিম জাহিদ হোসেনকে প্রধান আসামি ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ২০ লাখ টাকা দাবি করে। ভিকটিম তার কথামত বিভিন্ন সময় টাকা দেয়। পরে ১৩ জুলাই প্রধান আসামি আমিনুলের নির্দেশে ভিকটিমকে মদিনা হয়ে মিশরে নিয়ে যায়। তারপর অজ্ঞাত আসামিরা তাকে মিশরে জিম্মি করে মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় বাদী ডিএমপির হাজারীবাগ থানায় মামলা করেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এনএসআই’র তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক মানবপাচার চক্রের প্রধানসহ ৫ সদস্য গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এনএসআই’র তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক মানবপাচার চক্রের প্রধানসহ ৫ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ সেপ্টেম্বর – জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যে রাজধানীর উত্তরা এলাকা থেকে আন্তর্জাতিক মানবপাচার চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। মানবপাচারের পর জিম্মি করে টাকা আদায়ের ঘটনার পর ডিএমপির হাজারীবাগ থানায় ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা করেন। এরপর অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেপ্তার করে র‍্যাব।রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উত্তরা পশ্চিম থানা এলাকার ১১ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ‎গ্রেপ্তাররা হলেন- চক্রের প্রধান আমিনুল ইসলাম, সহযোগী আব্দুল হাকিম, নূর ইসলাম, আসাদুজ্জামান ও শাহরিয়ার শেখ মুরাদ।গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৯টি পাসপোর্ট, ১০টি স্মার্ট ফোন, ১টি বাটন ফোন ও মানবপাচারের মাধ্যমে অর্জিত নগদ এক কোটি ছাপ্পান্ন লাখ ছাব্বিশ হাজার টাকা উদ্ধার করা হয়।র‌্যাব জানায়, ভিসা এবং পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ বিশেষ করে বেকার যুবকদের টার্গেট করে গত কয়েক বছরে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আবদুল্লাহ-আমিনুল এর মানবপাচার চক্রটি। দীর্ঘদিন ধরে তারা তাদের এসব কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। ইউরোপে পাঠানোর কথা বলে জন প্রতি ২০/২৫ লাখ টাকা নেয় চক্রটি। বাংলাদেশ থেকে আমিনুল এবং লিবিয়া থেকে আবদুল্লাহ পাচারের এই কার্যক্রম তত্ত্বাবধান করে থাকে। পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে প্রথমে ভুয়া ভিসা তৈরি করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠায় চক্রটি। ইউরোপে নিয়ে যাওয়ার রুট হিসেবে চক্রটি দীর্ঘদিন প্রথমে মিশর এবং পরে মিশর থেকে লিবিয়া হয়ে ইউরোপের বিভিন্ন দেশে ঝুঁকিপূর্ণ ও অবৈধ নৌ রুট ব্যবহার করে আসছে।মামলার এজাহার সূত্রে জানা যায় যে, আসামি আমিনুল ইসলাম একজন মানবপাচারকারী। মামলার বাদীর ভাই ভিকটিম জাহিদ হোসেনকে প্রধান আসামি ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ২০ লাখ টাকা দাবি করে। ভিকটিম তার কথামত বিভিন্ন সময় টাকা দেয়। পরে ১৩ জুলাই প্রধান আসামি আমিনুলের নির্দেশে ভিকটিমকে মদিনা হয়ে মিশরে নিয়ে যায়। তারপর অজ্ঞাত আসামিরা তাকে মিশরে জিম্মি করে মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় বাদী ডিএমপির হাজারীবাগ থানায় মামলা করেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×