হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এনজিও মুক্তি কক্সবাজার এর বার্ষিক কর্মী সমাবেশ ও মিলনমেলা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন

বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) মুক্তি কক্সবাজার এর বার্ষিক কর্মী সমাবেশ সম্পন্ন হয়েছে। সংস্থার প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার-এর সার্বিক ব্যবস্থাপনায় এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে কর্মী সমাবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৭ ই ফেব্রুয়ারী) সকাল ১০ ঘটিকার সময় শহরের কলাতলী সমুদ্র সৈকতের পাশে ৯৯ ব্রাইডাল হাউস কনভেনশন সেন্টারে মুক্তি সাগর পাড়ে মনোরম পরিবেশে সকল কর্মী এবং অতিথিবৃন্দের সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে সমাবেশের শুভ উদ্বোধন করেন সংস্থার নির্বাহী কমিটির সভাপতি সন্তোষ শর্মা, সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী,সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী এডভোকেট সুজিত চৌধুরী, সাবেক সভাপতি ও উপদেষ্টা মন্ডলীর সদস্য এডভোকেট শিবু লাল দেবদাস, নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ বাহাদুর এবং সংস্থার প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার।

উৎসবমুখর পরিবেশে মুক্তি কক্‌সবাজার এর সকল পর্যায়ের কর্মী, সাধারণ ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, দাতা/সহযোগী সংস্থার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ সহ প্রায় ২ হাজার অংশগ্রহণকারীর প্রাণবন্ত পদচারণায় অনুষ্ঠানস্থল আনন্দময় মিলনমেলায় পরিণত হয়।

অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা)
মোঃ নাসিম আহমেদ,কক্সবাজার সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কাশেম আলী,পিটিআই কক্সবাজার এর সুপারভাইজার মোঃ আব্দুর রউফ, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক (আবু চৌধুরী) সহ মুক্তি কক্‌সবাজার এর সহযোগি ও দাতা সংস্থা UNHCR, WFPA, UNICEF, IOM, OXFAM, IVY-Japan, World Fish Bangladesh এবং BRAC এর প্রতিনিধিসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিবৃন্দ। দাতা ও সহযোগি সংস্থার প্রতিনিধিগণ মুক্তি কক্‌সবাজার কর্তৃক বিভিন্ন প্রকল্প স্বচ্ছতা ও আন্তরিকতার সহিত বাস্তবায়ন করায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে মুক্তি কক্‌সবাজার এর সাথে আরো কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন

ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে সেন্টমার্টিনের ‘বার আউলিয়া’

দিনব্যাপী আয়োজনের মধ্যে সর্বস্তরের কর্মী, সাধারণ এবং নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ সহ অতিথিবৃন্দের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণী ছিল বার্ষিক কর্মী সমাবেশের প্রধান আকর্ষণ।

উল্লেখ্য যে, মুক্তি কক্‌সবাজার প্রতিবছর সকল পর্যায়ের কর্মীদের নিয়ে এ সমাবেশের আয়োজন করে থাকে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

এনজিও মুক্তি কক্সবাজার এর বার্ষিক কর্মী সমাবেশ ও মিলনমেলা সম্পন্ন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এনজিও মুক্তি কক্সবাজার এর বার্ষিক কর্মী সমাবেশ ও মিলনমেলা সম্পন্ন

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন
Print Image
বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) মুক্তি কক্সবাজার এর বার্ষিক কর্মী সমাবেশ সম্পন্ন হয়েছে। সংস্থার প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার-এর সার্বিক ব্যবস্থাপনায় এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে কর্মী সমাবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১৭ ই ফেব্রুয়ারী) সকাল ১০ ঘটিকার সময় শহরের কলাতলী সমুদ্র সৈকতের পাশে ৯৯ ব্রাইডাল হাউস কনভেনশন সেন্টারে মুক্তি সাগর পাড়ে মনোরম পরিবেশে সকল কর্মী এবং অতিথিবৃন্দের সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে সমাবেশের শুভ উদ্বোধন করেন সংস্থার নির্বাহী কমিটির সভাপতি সন্তোষ শর্মা, সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী,সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী এডভোকেট সুজিত চৌধুরী, সাবেক সভাপতি ও উপদেষ্টা মন্ডলীর সদস্য এডভোকেট শিবু লাল দেবদাস, নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ বাহাদুর এবং সংস্থার প্রধান নির্বাহী বিমল চন্দ্র দে সরকার। উৎসবমুখর পরিবেশে মুক্তি কক্‌সবাজার এর সকল পর্যায়ের কর্মী, সাধারণ ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, দাতা/সহযোগী সংস্থার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ সহ প্রায় ২ হাজার অংশগ্রহণকারীর প্রাণবন্ত পদচারণায় অনুষ্ঠানস্থল আনন্দময় মিলনমেলায় পরিণত হয়। অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ নাসিম আহমেদ,কক্সবাজার সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কাশেম আলী,পিটিআই কক্সবাজার এর সুপারভাইজার মোঃ আব্দুর রউফ, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল হক (আবু চৌধুরী) সহ মুক্তি কক্‌সবাজার এর সহযোগি ও দাতা সংস্থা UNHCR, WFPA, UNICEF, IOM, OXFAM, IVY-Japan, World Fish Bangladesh এবং BRAC এর প্রতিনিধিসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিবৃন্দ। দাতা ও সহযোগি সংস্থার প্রতিনিধিগণ মুক্তি কক্‌সবাজার কর্তৃক বিভিন্ন প্রকল্প স্বচ্ছতা ও আন্তরিকতার সহিত বাস্তবায়ন করায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে মুক্তি কক্‌সবাজার এর সাথে আরো কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। দিনব্যাপী আয়োজনের মধ্যে সর্বস্তরের কর্মী, সাধারণ এবং নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ সহ অতিথিবৃন্দের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণী ছিল বার্ষিক কর্মী সমাবেশের প্রধান আকর্ষণ। উল্লেখ্য যে, মুক্তি কক্‌সবাজার প্রতিবছর সকল পর্যায়ের কর্মীদের নিয়ে এ সমাবেশের আয়োজন করে থাকে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×