হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এনসিটি পরিচালনায় ১৫ বছরের প্রস্তাব দিল দেশীয় তিন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন


চট্টগ্রাম, ৮ জুন – চট্টগ্রাম বন্দরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনার জন্য নতুন প্রস্তাব জমা দিয়েছে তিন দেশীয় প্রতিষ্ঠানের একটি কনসোর্টিয়াম। সাইফ পাওয়ার টেক লিমিটেড, কসমস এন্টারপ্রাইজ এবং এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডের সমন্বয়ে গঠিত এই জোট আগামী ১৫ বছরের জন্য এনসিটি পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে।

গত ২৯ এপ্রিল নৌপরিবহন মন্ত্রণালয়ে এই আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়া হয় বলে সম্প্রতি জানা গেছে।

আরও পড়ুন

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ

দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা সংক্রান্ত আলোচনা চালিয়ে যেতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়ার প্রেক্ষাপটেই দেশীয় এই জোটের প্রস্তাবটির বিষয়টি সামনে এল।

এই তিন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা সম্মিলিতভাবে প্রস্তাবে স্বাক্ষর করেছেন। তারা হলেন সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, কসমস এন্টারপ্রাইজের হাসিন বিন আশরাফ এবং এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডের মো. শাহাদাত হোসেন।

প্রস্তাবিত পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে যে ১৫ বছরের এই সময়ে এনসিটি পরিচালনার জন্য জ্বালানি, লুব্রিকেন্ট, বিদ্যুৎ কিংবা জনবল বাবদ কোনো ব্যয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে বহন করতে হবে না। এমনকি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ বা কন্টেইনার হ্যান্ডলিং সংক্রান্ত কোনো মূলধনী ব্যয়ও করবে এই কনসোর্টিয়াম। বন্দরের অধীনে থেকেই তারা পুরো টার্মিনাল পরিচালনা করবে এবং যাবতীয় রাজস্ব বন্দর কর্তৃপক্ষই সংগ্রহ করবে।

এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে এনসিটি পরিচালনার কাজ ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমান সরকারের মেয়াদেও গত এপ্রিল মাসে দুবাই ভিত্তিক ওই প্রতিষ্ঠানের সাথে আলোচনার খবর পাওয়া যায়।

ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবে ১৫ বছরের জন্য টার্মিনাল ইজারা নেওয়ার কথা বলা হয়েছে যেখানে বাণিজ্যিক নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে। তবে দেশীয় কনসোর্টিয়ামটি দাবি করছে যে তারা আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবলের মাধ্যমে টার্মিনালের কার্যক্রম আরও গতিশীল করতে সক্ষম হবে এবং বন্দর কর্তৃপক্ষের আয় নিশ্চিত করবে।

এনএন/ ৮ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

এনসিটি পরিচালনায় ১৫ বছরের প্রস্তাব দিল দেশীয় তিন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এনসিটি পরিচালনায় ১৫ বছরের প্রস্তাব দিল দেশীয় তিন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ৮ জুন – চট্টগ্রাম বন্দরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনার জন্য নতুন প্রস্তাব জমা দিয়েছে তিন দেশীয় প্রতিষ্ঠানের একটি কনসোর্টিয়াম। সাইফ পাওয়ার টেক লিমিটেড, কসমস এন্টারপ্রাইজ এবং এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডের সমন্বয়ে গঠিত এই জোট আগামী ১৫ বছরের জন্য এনসিটি পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে।গত ২৯ এপ্রিল নৌপরিবহন মন্ত্রণালয়ে এই আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেওয়া হয় বলে সম্প্রতি জানা গেছে।দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা সংক্রান্ত আলোচনা চালিয়ে যেতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়ার প্রেক্ষাপটেই দেশীয় এই জোটের প্রস্তাবটির বিষয়টি সামনে এল।এই তিন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা সম্মিলিতভাবে প্রস্তাবে স্বাক্ষর করেছেন। তারা হলেন সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, কসমস এন্টারপ্রাইজের হাসিন বিন আশরাফ এবং এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডের মো. শাহাদাত হোসেন।প্রস্তাবিত পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে যে ১৫ বছরের এই সময়ে এনসিটি পরিচালনার জন্য জ্বালানি, লুব্রিকেন্ট, বিদ্যুৎ কিংবা জনবল বাবদ কোনো ব্যয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে বহন করতে হবে না। এমনকি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ বা কন্টেইনার হ্যান্ডলিং সংক্রান্ত কোনো মূলধনী ব্যয়ও করবে এই কনসোর্টিয়াম। বন্দরের অধীনে থেকেই তারা পুরো টার্মিনাল পরিচালনা করবে এবং যাবতীয় রাজস্ব বন্দর কর্তৃপক্ষই সংগ্রহ করবে।এর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে এনসিটি পরিচালনার কাজ ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। বর্তমান সরকারের মেয়াদেও গত এপ্রিল মাসে দুবাই ভিত্তিক ওই প্রতিষ্ঠানের সাথে আলোচনার খবর পাওয়া যায়।ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবে ১৫ বছরের জন্য টার্মিনাল ইজারা নেওয়ার কথা বলা হয়েছে যেখানে বাণিজ্যিক নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে। তবে দেশীয় কনসোর্টিয়ামটি দাবি করছে যে তারা আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবলের মাধ্যমে টার্মিনালের কার্যক্রম আরও গতিশীল করতে সক্ষম হবে এবং বন্দর কর্তৃপক্ষের আয় নিশ্চিত করবে।এনএন/ ৮ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×