হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণ জানালেন তাসনিম জারা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন


ঢাকা, ১৪ জানুয়ারি – এনসিপি ছাড়ার কারণ ব্যাখ্যা করেছেন দলটির সাবেক নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা। তিনি জানিয়েছেন, পুরনো রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তিনি দল থেকে সরে এসে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

তাসনিম জারা বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় জবাবদিহিতার কাঠামো অত্যন্ত দুর্বল। তিনি বলেন, “সব জায়গায় এক ধরনের জটিলতা কাজ করছে। এখানে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান জবাবদিহি করবে, সেই আবার তার নিয়োগকর্তা—এটা দীর্ঘদিনের একটি সমস্যা। যে সংস্কারের কথা আমরা বহুদিন ধরে বলে আসছি, সেই আলোচনা ও উদ্যোগ অব্যাহত রাখা খুবই জরুরি।”

তিনি আরও বলেন, কেবল ক্ষমতার পরিবর্তন নয়, ক্ষমতায় থাকা ব্যক্তিদের কার্যকর জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে।

জনগণ পরিবর্তন চায় উল্লেখ করে তাসনিম জারা বলেন, “মানুষ আর পুরনো রাজনৈতিক বন্দোবস্ত মেনে নিতে প্রস্তুত নয়। জনগণের এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকেই গুরুত্ব দিয়ে আমি দলীয় রাজনীতি থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণ জানালেন তাসনিম জারা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এনসিপি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণ জানালেন তাসনিম জারা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৪ জানুয়ারি – এনসিপি ছাড়ার কারণ ব্যাখ্যা করেছেন দলটির সাবেক নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা। তিনি জানিয়েছেন, পুরনো রাজনৈতিক কাঠামোর পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই তিনি দল থেকে সরে এসে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।মঙ্গলবার (১৩ জানুয়ারি) নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে এক সংলাপে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।তাসনিম জারা বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় জবাবদিহিতার কাঠামো অত্যন্ত দুর্বল। তিনি বলেন, “সব জায়গায় এক ধরনের জটিলতা কাজ করছে। এখানে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান জবাবদিহি করবে, সেই আবার তার নিয়োগকর্তা—এটা দীর্ঘদিনের একটি সমস্যা। যে সংস্কারের কথা আমরা বহুদিন ধরে বলে আসছি, সেই আলোচনা ও উদ্যোগ অব্যাহত রাখা খুবই জরুরি।”তিনি আরও বলেন, কেবল ক্ষমতার পরিবর্তন নয়, ক্ষমতায় থাকা ব্যক্তিদের কার্যকর জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে।জনগণ পরিবর্তন চায় উল্লেখ করে তাসনিম জারা বলেন, “মানুষ আর পুরনো রাজনৈতিক বন্দোবস্ত মেনে নিতে প্রস্তুত নয়। জনগণের এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকেই গুরুত্ব দিয়ে আমি দলীয় রাজনীতি থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×