হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সিএমপির ‘পুলিশ কনস্টেবল’ উখিয়ার মনির ১০ হাজার ইয়াবাসহ আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২০ আগস্ট ২০২৫, ০৯:০২ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়া-বালুখালী এলাকার আকরাম উল্লাহ’র পুত্র ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্মরত কনস্টেবল মনিরকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

বুধবার (২০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থেকে যাওয়ার পথে লোহাগাড়া থানা এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ওবাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, আটক কনস্টেবল মনির দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিষয়টি সিএমপি কর্তৃপক্ষকেও অবগত করা হয়েছে।

উখিয়ার বালুখালী এলাকার একাধিক স্থানীয় ব্যক্তি জানিয়েছেন, কনস্টেবল মনির দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয়কে আড়াল হিসেবে ব্যবহার করে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তিনি যখনই বাড়িতে আসতেন, তখনই ইয়াবা নিয়ে যেতেন বলে লোকমুখে শোনা যেত। পুলিশ পরিচয় দেওয়ায় এতদিন কেউ তাকে তল্লাশি করত না। সর্বশেষ লোহাগাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ধরা পড়ে তার আসল চেহারা প্রকাশ পেল।

আরও পড়ুন

কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও

সুশাসনের নাগরিক সুজন উখিয়ার সভাপতি বলেছেন, একজন দায়িত্বশীল পুলিশ সদস্যের কাছ থেকে এ ধরনের কর্মকাণ্ড সমাজে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। সরকারি পোশাক পড়ে এসব মোটেও কাম্য নয়। দেশ ও জাতিকে তারা কী উপহার দেবে, কেউ কি ভেবে দেখেছে?

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সিএমপির ‘পুলিশ কনস্টেবল’ উখিয়ার মনির ১০ হাজার ইয়াবাসহ আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সিএমপির ‘পুলিশ কনস্টেবল’ উখিয়ার মনির ১০ হাজার ইয়াবাসহ আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়া-বালুখালী এলাকার আকরাম উল্লাহ’র পুত্র ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্মরত কনস্টেবল মনিরকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। বুধবার (২০ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থেকে যাওয়ার পথে লোহাগাড়া থানা এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ওবাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, আটক কনস্টেবল মনির দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বিষয়টি সিএমপি কর্তৃপক্ষকেও অবগত করা হয়েছে। উখিয়ার বালুখালী এলাকার একাধিক স্থানীয় ব্যক্তি জানিয়েছেন, কনস্টেবল মনির দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয়কে আড়াল হিসেবে ব্যবহার করে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তিনি যখনই বাড়িতে আসতেন, তখনই ইয়াবা নিয়ে যেতেন বলে লোকমুখে শোনা যেত। পুলিশ পরিচয় দেওয়ায় এতদিন কেউ তাকে তল্লাশি করত না। সর্বশেষ লোহাগাড়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ ধরা পড়ে তার আসল চেহারা প্রকাশ পেল। সুশাসনের নাগরিক সুজন উখিয়ার সভাপতি বলেছেন, একজন দায়িত্বশীল পুলিশ সদস্যের কাছ থেকে এ ধরনের কর্মকাণ্ড সমাজে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। সরকারি পোশাক পড়ে এসব মোটেও কাম্য নয়। দেশ ও জাতিকে তারা কী উপহার দেবে, কেউ কি ভেবে দেখেছে?

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×