লিসবন, ২২ সেপ্টেম্বর – ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। এবার সেই একই পথে হাঁটল ইউরোপের আরেক দেশ পর্তুগাল।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগেই ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো দেশটি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দেন।
কেশম দ্বীপে মার্কিন হামলার কথা স্বীকার করলেন ট্রাম্প, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির দাবিও
সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, রোববার নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো র্যাঞ্জেল। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম আরটিপি জানায়, নিউইয়র্কে পর্তুগালের স্থায়ী মিশনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
এসময় র্যাঞ্জেল সব বন্দির মুক্তি, গাজায় যুদ্ধবিরতি এবং শত্রুতার অবসানের আহ্বান জানান।
এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া একইভাবে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। আর ফ্রান্স, লুক্সেমবার্গ ও মাল্টা আগামী সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার ঘোষণা দেয়।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২২ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন