হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এবার মন্ত্রিসভার সদস্য-পরিচালকদের ছাঁটাই করছে মালদ্বীপ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন


মালে, ১৭ অক্টোবর – প্রধান অর্থনৈতিক খাত পর্যটনে ধস নামায় অর্থ সংকটে পড়েছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। বর্তমানে সেই সংকটের মাত্রা এতটাই যে অর্থ সাশ্রয় করতে এখন মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন সংস্থায় রাজনৈতিক বিবেচনায় নিযোগপ্রাপ্ত পরিচালকদের ছাঁটাই করতে বাধ্য হচ্ছে মালদ্বীপ।

মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “মন্ত্রিসভা সদস্য এবং সরকারি বিবেচনায় নিয়োগপ্রাপ্তদের সংখ্যা হ্রাসের মাধ্যমে সরকারি তহবিলের অর্থব্যয় সংক্রান্ত ব্যবস্থাপনার কাজ আরও নিখুঁত হবে বলে আশা করা হচ্ছে।”

আরও পড়ুন

চীনা গুপ্তচর ও সহকর্মীর সঙ্গে পরকীয়া! নজিরবিহীন বিতর্কে পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান

বিবৃতির এ পর্যন্ত ৭ জন প্রতিমন্ত্রী, ৪৩ জন উপমন্ত্রী এবং রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া ১৭৮ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে ছাঁটাই করা হয়েছে। অবশ্য মাত্র ৩০০ বর্গকিলোমিটার আয়তনের মালদ্বীপ, যার জনসংখ্যা ৫ লাখের কিছু বেশি, সেই দেশে এত বড় মন্ত্রিসভার কী কাজ ছিল— তা স্পষ্ট নয়।

নিকট ভবিষ্যতে আরও মন্ত্রী-কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হবে কি না— বিবৃতিতে সেটিও উল্লেখ করা হয়নি। তবে সূত্রের বরাতে জানা গেছে, এই গণছাঁটাইয়ের মাধ্যমে প্রতি মাসে প্রায় ৩ লাখ ৭০ হাজার ডলার সাশ্রয় করা যাবে বলে আশা করছে দেশটির সরকার।

প্রসঙ্গত, ভারত মহাসাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র মালদ্বীপের প্রধান অর্থনৈতিক খাত পর্যটন। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে যত পর্যটক আসেন, একসময় তাদের ৪০ শতাংশই ছিলেন ভারতীয়।

কিন্তু গত বছর ভারতের সঙ্গে দ্বন্দ্ব ও টানাপোড়েনের জেরে দেশটিতে ভারতীয় পর্যটকদের আগমন কমতে থাকে, যার সরাসরি প্রভাব পড়ে দেশটির অর্থনীতিতে। ফলে দেশটির আয় ব্যাপকভাবে কমে যায়।

পর্যটন খাতকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা এবং জাতীয় আয় বাড়াতে প্রেসিডেন্ট মুইজ্জু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশ্লেষকদের মতে সেই চেষ্টারই একটি পর্যায় এই ছাঁটাই।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৭ অক্টোবর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::এবার মন্ত্রিসভার সদস্য-পরিচালকদের ছাঁটাই করছে মালদ্বীপ first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

এবার মন্ত্রিসভার সদস্য-পরিচালকদের ছাঁটাই করছে মালদ্বীপ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এবার মন্ত্রিসভার সদস্য-পরিচালকদের ছাঁটাই করছে মালদ্বীপ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মালে, ১৭ অক্টোবর – প্রধান অর্থনৈতিক খাত পর্যটনে ধস নামায় অর্থ সংকটে পড়েছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। বর্তমানে সেই সংকটের মাত্রা এতটাই যে অর্থ সাশ্রয় করতে এখন মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন সংস্থায় রাজনৈতিক বিবেচনায় নিযোগপ্রাপ্ত পরিচালকদের ছাঁটাই করতে বাধ্য হচ্ছে মালদ্বীপ। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “মন্ত্রিসভা সদস্য এবং সরকারি বিবেচনায় নিয়োগপ্রাপ্তদের সংখ্যা হ্রাসের মাধ্যমে সরকারি তহবিলের অর্থব্যয় সংক্রান্ত ব্যবস্থাপনার কাজ আরও নিখুঁত হবে বলে আশা করা হচ্ছে।” বিবৃতির এ পর্যন্ত ৭ জন প্রতিমন্ত্রী, ৪৩ জন উপমন্ত্রী এবং রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া ১৭৮ জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে ছাঁটাই করা হয়েছে। অবশ্য মাত্র ৩০০ বর্গকিলোমিটার আয়তনের মালদ্বীপ, যার জনসংখ্যা ৫ লাখের কিছু বেশি, সেই দেশে এত বড় মন্ত্রিসভার কী কাজ ছিল— তা স্পষ্ট নয়। নিকট ভবিষ্যতে আরও মন্ত্রী-কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হবে কি না— বিবৃতিতে সেটিও উল্লেখ করা হয়নি। তবে সূত্রের বরাতে জানা গেছে, এই গণছাঁটাইয়ের মাধ্যমে প্রতি মাসে প্রায় ৩ লাখ ৭০ হাজার ডলার সাশ্রয় করা যাবে বলে আশা করছে দেশটির সরকার। প্রসঙ্গত, ভারত মহাসাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র মালদ্বীপের প্রধান অর্থনৈতিক খাত পর্যটন। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে যত পর্যটক আসেন, একসময় তাদের ৪০ শতাংশই ছিলেন ভারতীয়। কিন্তু গত বছর ভারতের সঙ্গে দ্বন্দ্ব ও টানাপোড়েনের জেরে দেশটিতে ভারতীয় পর্যটকদের আগমন কমতে থাকে, যার সরাসরি প্রভাব পড়ে দেশটির অর্থনীতিতে। ফলে দেশটির আয় ব্যাপকভাবে কমে যায়। পর্যটন খাতকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা এবং জাতীয় আয় বাড়াতে প্রেসিডেন্ট মুইজ্জু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশ্লেষকদের মতে সেই চেষ্টারই একটি পর্যায় এই ছাঁটাই। সূত্র: ঢাকা পোস্ট আইএ/ ১৭ অক্টোবর ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::এবার মন্ত্রিসভার সদস্য-পরিচালকদের ছাঁটাই করছে মালদ্বীপ first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×