হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও প্রতারণা রোধে সরকারের বিশেষ বিজ্ঞপ্তি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন


ঢাকা, ২১ আগস্ট – আকাশপথের যাত্রীসাধারণের স্বার্থ সংরক্ষণে এয়ার (বিমান) টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও প্রতারণা রোধে বিশেষ বিজ্ঞপ্তি জারি করছে সরকার।

বিমান যাত্রী ও ট্রাভেল এজেন্সির মালিকদের উদ্দেশে বৃহস্পতিবার (২১ আগস্ট) এ বিজ্ঞপ্তি জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

এতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ১১ ফেব্রুয়ারি জারি করা পরিপত্রে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে যে নির্দেশনা দিয়েছিল, তা যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে না। ওই পরিপত্রে টিকিটের গায়ে বিক্রয়মূল্যের উল্লেখ করার নির্দেশনা থাকলেও তা অনুসরণ না করার নজির দেখা যাচ্ছে। আকাশপথের যাত্রী সাধারণের স্বার্থ সংরক্ষণার্থে সব ট্রাভেল এজেন্সিকে এয়ার টিকিটের গায়ে ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর এবং টিকিটের বিক্রয়মূল্য স্পষ্ট ভাষায় লিখতে হবে।

বিজ্ঞপ্তিতে বিমান যাত্রীদের উদ্দেশে বলা হয়, আকাশপথের যাত্রী সাধারণকেও কেনা টিকিটের বিক্রয়মূল্য ও ট্রাভেল এজেন্সির নাম যথাযথ রয়েছে কি না বুঝে নিতে হবে। কোনোভাবে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিট কেনা যাবে না।

কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বা সিন্ডিকেটের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে ওই ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও প্রতারণা রোধে সরকারের বিশেষ বিজ্ঞপ্তি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও প্রতারণা রোধে সরকারের বিশেষ বিজ্ঞপ্তি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ আগস্ট – আকাশপথের যাত্রীসাধারণের স্বার্থ সংরক্ষণে এয়ার (বিমান) টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও প্রতারণা রোধে বিশেষ বিজ্ঞপ্তি জারি করছে সরকার।বিমান যাত্রী ও ট্রাভেল এজেন্সির মালিকদের উদ্দেশে বৃহস্পতিবার (২১ আগস্ট) এ বিজ্ঞপ্তি জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।এতে বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ১১ ফেব্রুয়ারি জারি করা পরিপত্রে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে যে নির্দেশনা দিয়েছিল, তা যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে না। ওই পরিপত্রে টিকিটের গায়ে বিক্রয়মূল্যের উল্লেখ করার নির্দেশনা থাকলেও তা অনুসরণ না করার নজির দেখা যাচ্ছে। আকাশপথের যাত্রী সাধারণের স্বার্থ সংরক্ষণার্থে সব ট্রাভেল এজেন্সিকে এয়ার টিকিটের গায়ে ট্রাভেল এজেন্সির নাম, লাইসেন্স নম্বর এবং টিকিটের বিক্রয়মূল্য স্পষ্ট ভাষায় লিখতে হবে।বিজ্ঞপ্তিতে বিমান যাত্রীদের উদ্দেশে বলা হয়, আকাশপথের যাত্রী সাধারণকেও কেনা টিকিটের বিক্রয়মূল্য ও ট্রাভেল এজেন্সির নাম যথাযথ রয়েছে কি না বুঝে নিতে হবে। কোনোভাবে অনিবন্ধিত ট্রাভেল এজেন্সির কাছ থেকে টিকিট কেনা যাবে না।কোনো ট্রাভেল এজেন্সির সঙ্গে টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বা সিন্ডিকেটের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে ওই ট্রাভেল এজেন্সির নিবন্ধন বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×