হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এরদোয়ানের হস্তক্ষেপে ফেনারবাচেতে যোগ দিলেন ফরাসি তারকা কন্তে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন


ফ্রান্স, ৫ ফেব্রুয়ারি – ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা মিডফিল্ডার এনগোলো কন্তেকে দলে ভিড়িয়েছে তুরস্কের শীর্ষস্থানীয় ক্লাব ফেনারবাচে। প্রশাসনিক জটিলতার কারণে এই ট্রান্সফার নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত সব বাধা কাটিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে।

চুক্তির বিস্তারিত শর্তাবলি এখনো প্রকাশ করা হয়নি। বুধবার ক্লাবটির সভাপতি সাদেত্তিন সারান এক বিবৃতিতে জানিয়েছেন যে এই ট্রান্সফার সফলভাবে সম্পন্ন করতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বিশেষ সহায়তা দিয়েছেন। ৩৪ বছর বয়সী কন্তে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদ থেকে ফেনারবাচেতে যোগ দিয়েছেন। মঙ্গলবার এক পর্যায়ে এই চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছিল। ফেনারবাচে অভিযোগ করেছিল যে আল ইত্তিহাদের প্রশাসনিক ত্রুটির কারণেই শুরুতে ট্রান্সফার সম্পন্ন করা যাচ্ছিল না।

আরও পড়ুন

ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার

তবে পরবর্তীতে সৌদি ক্লাবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদায়ি বার্তা দিয়ে কন্তের চুক্তির অবশিষ্ট মেয়াদ বিক্রিতে সম্মতির কথা জানায়। কন্তে ২০২৩ সালে আল ইত্তিহাদে যোগ দিয়েছিলেন। সম্প্রতি তিনি ফ্রান্স জাতীয় দলে ফিরেছেন এবং গত নভেম্বর মাসে ইউক্রেনের বিপক্ষে নিজের ৬৫তম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। দীর্ঘ ১২ বছর পর তুরস্কের লিগ শিরোপা জয়ের লক্ষ্যে এগোচ্ছে ফেনারবাচে। বিশ্লেষকদের মতে কন্তের অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের মাঝমাঠকে অনেক বেশি শক্তিশালী করবে। চলতি ট্রান্সফার উইন্ডোতে ক্লাবটি ফরাসি আরেক মিডফিল্ডার মাতেও গেন্দুজিকেও দলে নিয়েছে যা শিরোপা লড়াইয়ে ফেনারবাচের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।

এ এম/ ৫ ফেব্রুয়ারি ২০২৬

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::এরদোয়ানের হস্তক্ষেপে ফেনারবাচেতে যোগ দিলেন ফরাসি তারকা কন্তে first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এরদোয়ানের হস্তক্ষেপে ফেনারবাচেতে যোগ দিলেন ফরাসি তারকা কন্তে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এরদোয়ানের হস্তক্ষেপে ফেনারবাচেতে যোগ দিলেন ফরাসি তারকা কন্তে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ফ্রান্স, ৫ ফেব্রুয়ারি – ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা মিডফিল্ডার এনগোলো কন্তেকে দলে ভিড়িয়েছে তুরস্কের শীর্ষস্থানীয় ক্লাব ফেনারবাচে। প্রশাসনিক জটিলতার কারণে এই ট্রান্সফার নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত সব বাধা কাটিয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তির বিস্তারিত শর্তাবলি এখনো প্রকাশ করা হয়নি। বুধবার ক্লাবটির সভাপতি সাদেত্তিন সারান এক বিবৃতিতে জানিয়েছেন যে এই ট্রান্সফার সফলভাবে সম্পন্ন করতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বিশেষ সহায়তা দিয়েছেন। ৩৪ বছর বয়সী কন্তে সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদ থেকে ফেনারবাচেতে যোগ দিয়েছেন। মঙ্গলবার এক পর্যায়ে এই চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছিল। ফেনারবাচে অভিযোগ করেছিল যে আল ইত্তিহাদের প্রশাসনিক ত্রুটির কারণেই শুরুতে ট্রান্সফার সম্পন্ন করা যাচ্ছিল না। তবে পরবর্তীতে সৌদি ক্লাবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদায়ি বার্তা দিয়ে কন্তের চুক্তির অবশিষ্ট মেয়াদ বিক্রিতে সম্মতির কথা জানায়। কন্তে ২০২৩ সালে আল ইত্তিহাদে যোগ দিয়েছিলেন। সম্প্রতি তিনি ফ্রান্স জাতীয় দলে ফিরেছেন এবং গত নভেম্বর মাসে ইউক্রেনের বিপক্ষে নিজের ৬৫তম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। দীর্ঘ ১২ বছর পর তুরস্কের লিগ শিরোপা জয়ের লক্ষ্যে এগোচ্ছে ফেনারবাচে। বিশ্লেষকদের মতে কন্তের অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের মাঝমাঠকে অনেক বেশি শক্তিশালী করবে। চলতি ট্রান্সফার উইন্ডোতে ক্লাবটি ফরাসি আরেক মিডফিল্ডার মাতেও গেন্দুজিকেও দলে নিয়েছে যা শিরোপা লড়াইয়ে ফেনারবাচের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে। এ এম/ ৫ ফেব্রুয়ারি ২০২৬সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::এরদোয়ানের হস্তক্ষেপে ফেনারবাচেতে যোগ দিলেন ফরাসি তারকা কন্তে first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×