হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এ জনপদে দাঁড়িপাল্লার বিজয় হবে : উখিয়ায় ডাকসু জিএস ফরহাদ

শহিদুল ইসলাম::

শহিদুল ইসলাম::

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

১১ দলীয় জোট মনোনীত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সমর্থনে উখিয়ার কোর্টবাজার স্টেশনে এক বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আকর্ষণ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস ও শিবিরনেতা এসএম ফরহাদ।

তিনি বলেছেন, আমরা প্রস্তুতি নিচ্ছি ব্যালট যুদ্ধের, তারা প্রস্তুতি নিচ্ছে বুলেট যুদ্ধের। এ জনপদে (উখিয়া-টেকনাফ) দাঁড়িপাল্লার বিজয় হবে। তিনি বলেন, সারা দেশে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। নারীদের মধ্যেও জামায়াতের জন্য গণজোয়ার দেখা যাচ্ছে।

উখিয়া উপজেলার শেষ এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার দেখতে পাচ্ছি, তার হাওয়া উখিযা-টেকনাফেও লেগেছে। এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওসমান হাদি ও মুগ্ধসহ শহিদদের রক্তের ওপর। তিনি কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এখানে কোনো রাজনৈতিক সংঘাত চাই না; পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পরিবেশ চাই।

আরও পড়ুন

আইনশৃঙ্খলা রক্ষায় ৬৪ জেলায় বাড়তি পুলিশ ও গোয়েন্দা নজরদারির কড়া নির্দেশ আইজিপির

জনসভায় উখিয়া উপজেলা আমির আবুল ফজলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী নুর আহমদ আনোয়ারী, জামায়াতের সাবেক জেলা সেক্রেটারি শাহজালাল চৌধুরী, ব্যবসায়ী আনিসুর রহমান ইয়াহিয়া, সাবেক বিএনপি নেতা ও পালংখালীর ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, এবি পার্টির নেতা শামসুল হক শারেক, এনসিপি নেতা মোহাম্মদ হোসাইনসহ উপজেলা, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কোর্টবাজারের এ জনসভা পরণিত হয় জনসমুদ্রে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এ জনপদে দাঁড়িপাল্লার বিজয় হবে : উখিয়ায় ডাকসু জিএস ফরহাদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এ জনপদে দাঁড়িপাল্লার বিজয় হবে : উখিয়ায় ডাকসু জিএস ফরহাদ

প্রতিবেদক: শহিদুল ইসলাম:: | প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Print Image
১১ দলীয় জোট মনোনীত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সমর্থনে উখিয়ার কোর্টবাজার স্টেশনে এক বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আকর্ষণ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস ও শিবিরনেতা এসএম ফরহাদ। তিনি বলেছেন, আমরা প্রস্তুতি নিচ্ছি ব্যালট যুদ্ধের, তারা প্রস্তুতি নিচ্ছে বুলেট যুদ্ধের। এ জনপদে (উখিয়া-টেকনাফ) দাঁড়িপাল্লার বিজয় হবে। তিনি বলেন, সারা দেশে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। নারীদের মধ্যেও জামায়াতের জন্য গণজোয়ার দেখা যাচ্ছে। উখিয়া উপজেলার শেষ এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার দেখতে পাচ্ছি, তার হাওয়া উখিযা-টেকনাফেও লেগেছে। এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওসমান হাদি ও মুগ্ধসহ শহিদদের রক্তের ওপর। তিনি কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এখানে কোনো রাজনৈতিক সংঘাত চাই না; পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পরিবেশ চাই। জনসভায় উখিয়া উপজেলা আমির আবুল ফজলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী নুর আহমদ আনোয়ারী, জামায়াতের সাবেক জেলা সেক্রেটারি শাহজালাল চৌধুরী, ব্যবসায়ী আনিসুর রহমান ইয়াহিয়া, সাবেক বিএনপি নেতা ও পালংখালীর ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, এবি পার্টির নেতা শামসুল হক শারেক, এনসিপি নেতা মোহাম্মদ হোসাইনসহ উপজেলা, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কোর্টবাজারের এ জনসভা পরণিত হয় জনসমুদ্রে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×