হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ওটিটি নয়, ২১৫ কোটির প্রস্তাব ফিরিয়ে প্রেক্ষাগৃহেই আসছে আলিয়া ভাটের ‘আলফা’

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন


ভারত, ২৫ ফেব্রুয়ারি – বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত বহুল প্রতীক্ষিত স্পাই থ্রিলার ‘আলফা’ নিয়ে সম্প্রতি নানা জল্পনা তৈরি হয়েছিল।

শোনা যাচ্ছিল যে ছবিটি প্রেক্ষাগৃহের পরিবর্তে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে যা শুনে হতাশ হয়েছিলেন ভক্তরা। তবে সর্বশেষ সংবাদ অনুযায়ী সেই আশঙ্কা অমূলক প্রমাণিত হতে চলেছে এবং বড় পর্দাতেই মুক্তি পাবে ছবিটি।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে যে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস এই ছবির জন্য একটি ওটিটি প্ল্যাটফর্মের দেওয়া প্রায় ২১৫ কোটি রুপির বিশাল প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। নির্মাতারা স্পষ্টভাবে প্রেক্ষাগৃহে মুক্তিকেই প্রাধান্য দিচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

শিব রাওয়াল পরিচালিত এই ছবিতে আলিয়া ভাটের পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে শর্বরী ওয়াঘকে। স্পাই ইউনিভার্সের ছবিতে দুই অভিনেত্রীকে মুখ্য ভূমিকায় রাখা নিয়ে বক্স অফিস সাফল্য নিয়ে কিছুটা সংশয় ছিল বলে গুঞ্জন ওঠে। একসময় শোনা গিয়েছিল যে যশরাজ ব্যানারের সাম্প্রতিক কিছু ছবির ব্যবসায়িক সাফল্য আশানুরূপ না হওয়ায় তারা ওটিটি মুক্তির কথা ভাবছে।

তবে এসবই ছিল অনানুষ্ঠানিক আলোচনা এবং প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ২০২৪ সালেই ছবিটির ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু ভিএফএক্সের কাজ বাকি থাকায় মুক্তির তারিখ বারবার পিছিয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

ওটিটি নয়, ২১৫ কোটির প্রস্তাব ফিরিয়ে প্রেক্ষাগৃহেই আসছে আলিয়া ভাটের ‘আলফা’

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ওটিটি নয়, ২১৫ কোটির প্রস্তাব ফিরিয়ে প্রেক্ষাগৃহেই আসছে আলিয়া ভাটের ‘আলফা’

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ভারত, ২৫ ফেব্রুয়ারি – বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত বহুল প্রতীক্ষিত স্পাই থ্রিলার ‘আলফা’ নিয়ে সম্প্রতি নানা জল্পনা তৈরি হয়েছিল।শোনা যাচ্ছিল যে ছবিটি প্রেক্ষাগৃহের পরিবর্তে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে যা শুনে হতাশ হয়েছিলেন ভক্তরা। তবে সর্বশেষ সংবাদ অনুযায়ী সেই আশঙ্কা অমূলক প্রমাণিত হতে চলেছে এবং বড় পর্দাতেই মুক্তি পাবে ছবিটি।ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে যে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস এই ছবির জন্য একটি ওটিটি প্ল্যাটফর্মের দেওয়া প্রায় ২১৫ কোটি রুপির বিশাল প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। নির্মাতারা স্পষ্টভাবে প্রেক্ষাগৃহে মুক্তিকেই প্রাধান্য দিচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে।শিব রাওয়াল পরিচালিত এই ছবিতে আলিয়া ভাটের পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে শর্বরী ওয়াঘকে। স্পাই ইউনিভার্সের ছবিতে দুই অভিনেত্রীকে মুখ্য ভূমিকায় রাখা নিয়ে বক্স অফিস সাফল্য নিয়ে কিছুটা সংশয় ছিল বলে গুঞ্জন ওঠে। একসময় শোনা গিয়েছিল যে যশরাজ ব্যানারের সাম্প্রতিক কিছু ছবির ব্যবসায়িক সাফল্য আশানুরূপ না হওয়ায় তারা ওটিটি মুক্তির কথা ভাবছে।তবে এসবই ছিল অনানুষ্ঠানিক আলোচনা এবং প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ২০২৪ সালেই ছবিটির ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু ভিএফএক্সের কাজ বাকি থাকায় মুক্তির তারিখ বারবার পিছিয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×