হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

‘ওয়েলকাম ৪’ নির্মাণের ঘোষণা দিলেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন


মুম্বাই, ১০ মার্চ – জনপ্রিয় বলিউড ফ্র্যাঞ্চাইজি ওয়েলকাম এর চতুর্থ কিস্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। এই কমেডি ঘরানার সিনেমার নতুন পর্বে দর্শকদের জন্য নানা চমক অপেক্ষা করছে। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্যের কাজ চলছে এবং খুব দ্রুত কাস্টিং চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রযোজক জানান, ওয়েলকাম ফোর সিনেমাটি বিশাল পরিসরে নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।

এই কিস্তিতে উদয় ভাই, মজনু ভাই এবং ডক্টর ঘুঙরুর মতো কালজয়ী চরিত্রগুলোর পাশাপাশি বেশ কয়েকজন নতুন খলনায়ককে দেখা যাবে। সিনেমার গান ও অ্যাকশন দৃশ্যে আন্তর্জাতিক মান বজায় রাখতে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশের সংগীতশিল্পীদের যুক্ত করার প্রক্রিয়া চলছে। প্রযোজকের দাবি, এই সিনেমার ব্যাপ্তি দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হবে। অন্যদিকে, ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি ওয়েলকাম টু দ্য জঙ্গল এর মুক্তি পিছিয়ে যাওয়ার গুঞ্জনটি পুরোপুরি নাকচ করে দিয়েছেন নাদিয়াদওয়ালা।

আরও পড়ুন

চলে গেলেন চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম: চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া

তিনি নিশ্চিত করেছেন যে, সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং এটি মুক্তির জন্য প্রস্তুত। বিশাল বাজেটের এই সিনেমায় শত শত ঘোড়া ও সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এছাড়া দুবাইয়ে একটি গানের শুটিংয়ে প্রায় ৫৭০ কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি ব্যবহৃত হয়েছে। তৃতীয় কিস্তিতে অক্ষয় কুমারের সঙ্গে আরশাদ ওয়ারসি, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালের মতো তারকারা অভিনয় করেছেন। উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ওয়েলকাম সিনেমার ব্যাপক সাফল্যের পর ২০১৫ সালে এর দ্বিতীয় কিস্তি ওয়েলকাম ব্যাক মুক্তি পেয়েছিল। আনিস বাজমি পরিচালিত প্রথম দুটি পর্বই দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা লাভ করে।

এস এম/ ১০ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

‘ওয়েলকাম ৪’ নির্মাণের ঘোষণা দিলেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

‘ওয়েলকাম ৪’ নির্মাণের ঘোষণা দিলেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১০ মার্চ – জনপ্রিয় বলিউড ফ্র্যাঞ্চাইজি ওয়েলকাম এর চতুর্থ কিস্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। এই কমেডি ঘরানার সিনেমার নতুন পর্বে দর্শকদের জন্য নানা চমক অপেক্ষা করছে। বর্তমানে সিনেমাটির চিত্রনাট্যের কাজ চলছে এবং খুব দ্রুত কাস্টিং চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রযোজক জানান, ওয়েলকাম ফোর সিনেমাটি বিশাল পরিসরে নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।এই কিস্তিতে উদয় ভাই, মজনু ভাই এবং ডক্টর ঘুঙরুর মতো কালজয়ী চরিত্রগুলোর পাশাপাশি বেশ কয়েকজন নতুন খলনায়ককে দেখা যাবে। সিনেমার গান ও অ্যাকশন দৃশ্যে আন্তর্জাতিক মান বজায় রাখতে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও চীনসহ বিভিন্ন দেশের সংগীতশিল্পীদের যুক্ত করার প্রক্রিয়া চলছে। প্রযোজকের দাবি, এই সিনেমার ব্যাপ্তি দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতা হবে। অন্যদিকে, ফ্র্যাঞ্চাইজিটির তৃতীয় কিস্তি ওয়েলকাম টু দ্য জঙ্গল এর মুক্তি পিছিয়ে যাওয়ার গুঞ্জনটি পুরোপুরি নাকচ করে দিয়েছেন নাদিয়াদওয়ালা।তিনি নিশ্চিত করেছেন যে, সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং এটি মুক্তির জন্য প্রস্তুত। বিশাল বাজেটের এই সিনেমায় শত শত ঘোড়া ও সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। এছাড়া দুবাইয়ে একটি গানের শুটিংয়ে প্রায় ৫৭০ কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি ব্যবহৃত হয়েছে। তৃতীয় কিস্তিতে অক্ষয় কুমারের সঙ্গে আরশাদ ওয়ারসি, সুনীল শেঠি ও পরেশ রাওয়ালের মতো তারকারা অভিনয় করেছেন। উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ওয়েলকাম সিনেমার ব্যাপক সাফল্যের পর ২০১৫ সালে এর দ্বিতীয় কিস্তি ওয়েলকাম ব্যাক মুক্তি পেয়েছিল। আনিস বাজমি পরিচালিত প্রথম দুটি পর্বই দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা লাভ করে।এস এম/ ১০ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×