হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মুক্তিযোদ্ধার সন্তান হয়েও কোটা সংস্কার চান নিলয়

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৭ জুলাই ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৬ জুলাই – কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারাদেশ। এক দফা এক দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। তাই তো জীবন বাজি রেখে কোটা সংস্কার চেয়ে রাস্তায় নেমেছে তারা।

চলমান এই ইস্যুতে বেশ সরব দেশের শোবিজ অঙ্গন। কোটা সংস্কার চেয়ে আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন করেছেন চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীসহ ইউটিউবার ইনফ্লুয়েন্সাররা। তাদের মধ্যে একজন ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর।

নিলয় নিজে একজন মুক্তিযোদ্ধার সন্তান। সম্প্রতি সামাজিক মাধ্যমে কোটা সংস্কার চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন তিনি। মুক্তিযোদ্ধার সন্তান হয়েও এদেশে বৈষম্য চান না এই অভিনেতা।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

এক ফেসবুক পোস্টে নিলয় লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী, আজকের ছাত্র-ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যত। তারাই একটা সময় দেশের হাল ধরবে। এত এত ছাত্র ছাত্রী ভুল দাবি করতে পারেনা। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র। মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন। আন্দোলনরত ছাত্র ছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মত না। পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের জেরে উত্তাল সারাদেশ। এদিকে সোমবার থেকে সাধারণ শিক্ষার্থীদের ওপর একের পর এক হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে শতাধিক ছাত্র-ছাত্রী আহত ও গুলিবিদ্ধ হয়েছেন। এতে সামাজিক মাধ্যমে বইছে নিন্দার ঝড়। হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তাদের পাশাপাশি একের পর এক মুখ খুলছেন শোবিজ তারকারা।

এখন পর্যন্ত তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি, পরীমণি, অভিনেত্রী সাদিয়া আয়মান, ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, ও কনটেন্ট ক্রিয়েটর আরএসফাহিম চৌধুরীসহ আরও অনেকে।

আইএ/ ১৬ জুলাই ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

মুক্তিযোদ্ধার সন্তান হয়েও কোটা সংস্কার চান নিলয়

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মুক্তিযোদ্ধার সন্তান হয়েও কোটা সংস্কার চান নিলয়

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৬ জুলাই – কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারাদেশ। এক দফা এক দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। তাই তো জীবন বাজি রেখে কোটা সংস্কার চেয়ে রাস্তায় নেমেছে তারা।চলমান এই ইস্যুতে বেশ সরব দেশের শোবিজ অঙ্গন। কোটা সংস্কার চেয়ে আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন করেছেন চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীসহ ইউটিউবার ইনফ্লুয়েন্সাররা। তাদের মধ্যে একজন ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর।নিলয় নিজে একজন মুক্তিযোদ্ধার সন্তান। সম্প্রতি সামাজিক মাধ্যমে কোটা সংস্কার চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন তিনি। মুক্তিযোদ্ধার সন্তান হয়েও এদেশে বৈষম্য চান না এই অভিনেতা।এক ফেসবুক পোস্টে নিলয় লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী, আজকের ছাত্র-ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যত। তারাই একটা সময় দেশের হাল ধরবে। এত এত ছাত্র ছাত্রী ভুল দাবি করতে পারেনা। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি, দয়া করে কোটা সংস্কার করে দিন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সবসময় দেখিয়েছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ। কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র। মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটা সংস্কার মেনে নিন। আন্দোলনরত ছাত্র ছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মত না। পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে।প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনের জেরে উত্তাল সারাদেশ। এদিকে সোমবার থেকে সাধারণ শিক্ষার্থীদের ওপর একের পর এক হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে শতাধিক ছাত্র-ছাত্রী আহত ও গুলিবিদ্ধ হয়েছেন। এতে সামাজিক মাধ্যমে বইছে নিন্দার ঝড়। হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তাদের পাশাপাশি একের পর এক মুখ খুলছেন শোবিজ তারকারা।এখন পর্যন্ত তাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলি, পরীমণি, অভিনেত্রী সাদিয়া আয়মান, ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদির, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, ও কনটেন্ট ক্রিয়েটর আরএসফাহিম চৌধুরীসহ আরও অনেকে।আইএ/ ১৬ জুলাই ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×