হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জ, ১৬ ডিসেম্বর – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী কবির ওরফে দাঁতভাঙা কবিরকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার পর তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন পুলিশের বিশেষ এ ইউনিটের মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। এ গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

অমিত শাহকে নিয়ে মন্তব্যের মামলায় আট বছর পর খালাস পেলেন রাহুল গান্ধী

কবিরের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়, কিন্তু থাকতেন রাজধানীর আদাবরে। তার পিতার নাম প্রয়াত মোজাফফর। হাদিকে গুলির ঘটনায় এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ; যাদের মধ্যে চারজনকে রিমান্ডে পেয়েছেন তদন্ত কর্মকর্তা।

র‌্যাব-১১ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, সবশেষ গ্রেপ্তার কবির ওরফে দাঁতভাঙা কবির (৩০) নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর রাতেই তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

ব়্যাব কর্মকর্তা নাঈম বলেন, ভোর ৫টার দিকে বক্তাবলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে টানা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ ছাড়া, হাদিকে গুলিবর্ষণকারীদের পালানো ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারির মধ্যে শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

প্রসঙ্গত, শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন। চলন্ত রিকশায় থাকা তাকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।

গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে চিকিৎসকরা জানিয়েছেন। সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৬ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় সন্দেহভাজন ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নারায়ণগঞ্জ, ১৬ ডিসেম্বর – ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী কবির ওরফে দাঁতভাঙা কবিরকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব।সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার পর তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন পুলিশের বিশেষ এ ইউনিটের মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। এ গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।কবিরের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়, কিন্তু থাকতেন রাজধানীর আদাবরে। তার পিতার নাম প্রয়াত মোজাফফর। হাদিকে গুলির ঘটনায় এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ; যাদের মধ্যে চারজনকে রিমান্ডে পেয়েছেন তদন্ত কর্মকর্তা।র‌্যাব-১১ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, সবশেষ গ্রেপ্তার কবির ওরফে দাঁতভাঙা কবির (৩০) নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর রাতেই তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।ব়্যাব কর্মকর্তা নাঈম বলেন, ভোর ৫টার দিকে বক্তাবলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে টানা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।এ ছাড়া, হাদিকে গুলিবর্ষণকারীদের পালানো ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারির মধ্যে শেরপুরের নালিতাবাড়ী এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।প্রসঙ্গত, শুক্রবার ঢাকার বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন। চলন্ত রিকশায় থাকা তাকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে চিকিৎসকরা জানিয়েছেন। সোমবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়েছে।সূত্র: আরটিভি নিউজএনএন/ ১৬ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×