হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ওয়াইফাই স্লো? স্পিড বাড়িয়ে নেবেন যেভাবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৯ এপ্রিল ২০২৩, ০২:০৭ অপরাহ্ন




অনেকেই বাসায় বসে কমবেশি অফিসের কাজ করে থাকেন। বাসায় বসেই অফিসের জরুরি মিটিংয়ে যোগ দেন অনেকেই। অনেক সময় দেখা যায় কিছুক্ষণের মধ্যে মিটিং শুরু হবে এরই মধ্যে হঠাৎই ওয়াইফাইয়ের গতি ধীর (স্লো) হয়ে গেল। জুম মিটিং তো দূরের কথা, হোয়াটসঅ্যাপে মেসেজই যাচ্ছে না।

আরও পড়ুন

শাহজালাল বিমানবন্দরে ভেপ, সিগারেট, স্বর্ণালংকারসহ ৩২ লাখ টাকার পণ্য জব্দ

বিভিন্ন সময়ে এ সমস্যার মুখোমুখি অনেকেই হয়েছেন। এর মূল কারণ হলো রাউটার। রাউটারের কারণেই ইন্টারনেটের গতি শ্লথ হয়ে যায়। বিশেষ করে গুরুত্বপূর্ণ কোনো কাজ করার সময় হঠাৎ এমন হলে খুবই অসুবিধা হয়। তবে সহজ কিছু টোটকা কাজে লাগিয়ে বাড়িয়ে নিতে পারেন ওয়াইফাইয়ের গতি। জেনে নিন সে টোটকাগুলো:

 

১. ওয়াইফাই ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাউটারের অবস্থান। রাউটার সব সময়ে ফাঁকা জায়গায় রাখতে হয়। রাউটারের সামনে কোনো বাধা থাকলে নেটওয়ার্ক ভালো কাজ করতে পারে না। তখনই নেট স্লো হয়ে যায়। তাই যখনই নেটওয়ার্ক দুর্বল হয়ে যাবে সঙ্গে সঙ্গে রাউটারটি ঠিক জায়গায় আছে কি না তা দেখে নিন।

২. ব্যান্ড ফ্রিকোয়েন্সি পরিবর্তন করও ওয়াইফাইয়ের গতি বাড়িয়ে নিতে পারেন। আধুনিক রাউটারগুলোতে সাধারণত ২.৪ এবং ৫ গিগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ড থাকে। ২.৪ গিগাহার্টজ নেটওয়ার্ক বেশি থাকলেও বেশি দূরের ডিভাইসে নেটওয়ার্ক স্লো করবে। তাই রাউটারে ৫ গিগাহার্টজ ব্যবহার করলে স্লো হওয়ার সম্ভাবনা থাকে না।

৩. বর্তমানে প্রায় সব রাউটারেই একাধিক অ্যান্টেনা থাকে। ওয়াইফাইয়ের ভালো স্পিড পেতে অ্যান্টেনার অবস্থান পরিবর্তন করা জরুরি। একটি অ্যান্টেনা লম্বা করে রাখলে অন্যটি একটি অ্যান্টেনা আড়াআড়ি ভাবে রাখতে হবে। এতে, ঘরের যে কোনো প্রান্তে থাকা ডিভাইসের সঙ্গে সরাসরি সংযোগ করা সম্ভব হবে।

৪. রাউটার ঘরের কোন জায়গায় রাখলে স্পিড বেশি পাওয়া যায় সেটি মেপে নিতে পারেন স্মার্টফোন থেকেই। গুগল প্লে স্টোরে গিয়ে ‘স্পিড অ্যানালাইজার’ অ্যাপ ডাউনলোড করে নিন। এই অ্যাপের মাধ্যমে দেখে নিন কোথায় রাউটার স্থাপন করলে স্পিড বেশি পাচ্ছেন।

৫. রাউটারের অ্যান্টেনা ওপরের দিকে বেশি সিগন্যাল পাঠায়। তাই রাউটারের ওপরের দিকে যতটা সম্ভব উঁচু বা খালি জায়গা রাখার চেষ্টা করুন। এতে ডিভাইসে ভালো সিগন্যাল পাওয়া যাবে এবং নেট ও স্লো হবে না।








🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ওয়াইফাই স্লো? স্পিড বাড়িয়ে নেবেন যেভাবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ওয়াইফাই স্লো? স্পিড বাড়িয়ে নেবেন যেভাবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৯ এপ্রিল ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] অনেকেই বাসায় বসে কমবেশি অফিসের কাজ করে থাকেন। বাসায় বসেই অফিসের জরুরি মিটিংয়ে যোগ দেন অনেকেই। অনেক সময় দেখা যায় কিছুক্ষণের মধ্যে মিটিং শুরু হবে এরই মধ্যে হঠাৎই ওয়াইফাইয়ের গতি ধীর (স্লো) হয়ে গেল। জুম মিটিং তো দূরের কথা, হোয়াটসঅ্যাপে মেসেজই যাচ্ছে না। বিভিন্ন সময়ে এ সমস্যার মুখোমুখি অনেকেই হয়েছেন। এর মূল কারণ হলো রাউটার। রাউটারের কারণেই ইন্টারনেটের গতি শ্লথ হয়ে যায়। বিশেষ করে গুরুত্বপূর্ণ কোনো কাজ করার সময় হঠাৎ এমন হলে খুবই অসুবিধা হয়। তবে সহজ কিছু টোটকা কাজে লাগিয়ে বাড়িয়ে নিতে পারেন ওয়াইফাইয়ের গতি। জেনে নিন সে টোটকাগুলো:   ১. ওয়াইফাই ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাউটারের অবস্থান। রাউটার সব সময়ে ফাঁকা জায়গায় রাখতে হয়। রাউটারের সামনে কোনো বাধা থাকলে নেটওয়ার্ক ভালো কাজ করতে পারে না। তখনই নেট স্লো হয়ে যায়। তাই যখনই নেটওয়ার্ক দুর্বল হয়ে যাবে সঙ্গে সঙ্গে রাউটারটি ঠিক জায়গায় আছে কি না তা দেখে নিন। ২. ব্যান্ড ফ্রিকোয়েন্সি পরিবর্তন করও ওয়াইফাইয়ের গতি বাড়িয়ে নিতে পারেন। আধুনিক রাউটারগুলোতে সাধারণত ২.৪ এবং ৫ গিগাহার্জ ফ্রিকোয়েন্সি ব্যান্ড থাকে। ২.৪ গিগাহার্টজ নেটওয়ার্ক বেশি থাকলেও বেশি দূরের ডিভাইসে নেটওয়ার্ক স্লো করবে। তাই রাউটারে ৫ গিগাহার্টজ ব্যবহার করলে স্লো হওয়ার সম্ভাবনা থাকে না। ৩. বর্তমানে প্রায় সব রাউটারেই একাধিক অ্যান্টেনা থাকে। ওয়াইফাইয়ের ভালো স্পিড পেতে অ্যান্টেনার অবস্থান পরিবর্তন করা জরুরি। একটি অ্যান্টেনা লম্বা করে রাখলে অন্যটি একটি অ্যান্টেনা আড়াআড়ি ভাবে রাখতে হবে। এতে, ঘরের যে কোনো প্রান্তে থাকা ডিভাইসের সঙ্গে সরাসরি সংযোগ করা সম্ভব হবে। ৪. রাউটার ঘরের কোন জায়গায় রাখলে স্পিড বেশি পাওয়া যায় সেটি মেপে নিতে পারেন স্মার্টফোন থেকেই। গুগল প্লে স্টোরে গিয়ে ‘স্পিড অ্যানালাইজার’ অ্যাপ ডাউনলোড করে নিন। এই অ্যাপের মাধ্যমে দেখে নিন কোথায় রাউটার স্থাপন করলে স্পিড বেশি পাচ্ছেন। ৫. রাউটারের অ্যান্টেনা ওপরের দিকে বেশি সিগন্যাল পাঠায়। তাই রাউটারের ওপরের দিকে যতটা সম্ভব উঁচু বা খালি জায়গা রাখার চেষ্টা করুন। এতে ডিভাইসে ভালো সিগন্যাল পাওয়া যাবে এবং নেট ও স্লো হবে না। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×