হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারের সব পর্যটনকেন্দ্র সিসি ক্যামরার আওতায় আসছে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১০ অপরাহ্ন

পর্যটক হয়রানি ও অপরাধ ঠেকাতে কক্সবাজার সমুদ্রসৈকতসহ জেলার পর্যটনকেন্দ্রগুলোতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। মঙ্গলবার দুপুরে এক মতবিনিময় সভায় ট্যুরিস্ট পুলিশের ডিআইজি আবুল কালাম সিদ্দিক এ তথ্য জানান।

আবুল কালাম সিদ্দিক বলেন, পর্যটক হয়রানি ও অপরাধ দমন করতে বিশ্বের উন্নত দেশগুলোর পর্যটনকেন্দ্রগুলো এখন ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে আসছে। এ জন্য আমরাও সমুদ্রসৈকতসহ কক্সবাজার জেলার সব পর্যটনকেন্দ্র সিসি ক্যামরার আওতায় আনবো। ভিডিও ফুটেজের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা যায়। এভাবেই খুব সহজে ও দ্রুত অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হয়। সেই কারণে পর্যটকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, জাতীয় পরিচয়পত্র ছাড়া কোনো পর্যটক হোটেলে উঠতে পারবেন না। যদি ওঠেন হোটেল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সভায় কয়েকটি বিষয়ে তাদেরকে সতর্ক করে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো- হোটেলের প্রবেশ পথে সিসি ক্যামেরা স্থাপন। যেসব কটেজে অপরাধমূলক কাজ ঘটে তাদের মালিকদের বলে এসব বন্ধ করার ব্যবস্থা করা। দালাল দ্বারা যদি কোনো পর্যটক হয়রানি হয় তাহলে ঐ হোটেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। পর্যটক সেবায় নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পর্যটকদের এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ডসহ পরিচয় রেজিস্ট্রার খাতায় এন্ট্রি করাতে হবে।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

সভায় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, কক্সবাজার হোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার প্রমুখ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারের সব পর্যটনকেন্দ্র সিসি ক্যামরার আওতায় আসছে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারের সব পর্যটনকেন্দ্র সিসি ক্যামরার আওতায় আসছে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১০ অপরাহ্ন
Print Image
পর্যটক হয়রানি ও অপরাধ ঠেকাতে কক্সবাজার সমুদ্রসৈকতসহ জেলার পর্যটনকেন্দ্রগুলোতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। মঙ্গলবার দুপুরে এক মতবিনিময় সভায় ট্যুরিস্ট পুলিশের ডিআইজি আবুল কালাম সিদ্দিক এ তথ্য জানান। আবুল কালাম সিদ্দিক বলেন, পর্যটক হয়রানি ও অপরাধ দমন করতে বিশ্বের উন্নত দেশগুলোর পর্যটনকেন্দ্রগুলো এখন ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে আসছে। এ জন্য আমরাও সমুদ্রসৈকতসহ কক্সবাজার জেলার সব পর্যটনকেন্দ্র সিসি ক্যামরার আওতায় আনবো। ভিডিও ফুটেজের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা যায়। এভাবেই খুব সহজে ও দ্রুত অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হয়। সেই কারণে পর্যটকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো বলেন, জাতীয় পরিচয়পত্র ছাড়া কোনো পর্যটক হোটেলে উঠতে পারবেন না। যদি ওঠেন হোটেল মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সভায় কয়েকটি বিষয়ে তাদেরকে সতর্ক করে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাগুলো হলো- হোটেলের প্রবেশ পথে সিসি ক্যামেরা স্থাপন। যেসব কটেজে অপরাধমূলক কাজ ঘটে তাদের মালিকদের বলে এসব বন্ধ করার ব্যবস্থা করা। দালাল দ্বারা যদি কোনো পর্যটক হয়রানি হয় তাহলে ঐ হোটেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। পর্যটক সেবায় নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পর্যটকদের এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ডসহ পরিচয় রেজিস্ট্রার খাতায় এন্ট্রি করাতে হবে। সভায় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, কক্সবাজার হোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার প্রমুখ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×